প্রয়াত মহেশ বাবুর বাবা তথা তেলেগু চলচিত্রের সুপারস্টার কৃষ্ণগরি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত (Died) হলেন অভিনেতা মহেশ বাবুর (Mahesh babu)  বাবা তেলেগু চলচিত্রের সুপারস্টার কৃষ্ণগরি (Krishnagari)। মঙ্গলবার হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীন এই অভিনেতা । রবিবার মধ্যরাতে অভিনেতা কৃষ্ণগরিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। অভিনেতা নিখিল সিদ্ধার্থ এক ট্যুইট বার্তায় কিংবদন্তী অভিনেতার মৃত্যু সংবাদ জানান। কৃষ্ণগরির প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। অভিনেতার প্রয়াণে শোকজ্ঞ্যাপন করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

হাসপাতালের পক্ষ্ থেকে জানানো হয়েছে রবিবার মধ্যরাতে কৃষ্ণগরিকে গুরুতর অসুস্থ অবস্থায় কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। জরুরী ভিত্তিতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এরপর মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষ্ণগরি।

সুপারস্টার কৃষ্ণগরির পুরো নাম ঘট্টমনানেনি শিব রামা কৃষ্ণমূর্তি। ১৯৬৫ সালে থেনে মানাসুলু ছবিতে অভিনয় দিয়ে কৃষ্ণ প্রধান চলচিত্র জগতে আত্মপ্রকাশ করেন। পাঁচ দশকের দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারে তিনি ৩৫০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাক্ষী, পান্ডন্তি কাপুরম, গুদাচারী ১১৬, জেমস বন্ড ৭৭৭, এজেন্ট গোপীর মতো চলচ্চিত্রে অভিনয় করেন প্রবীন এই অভিনেতা। তবে শুধুমাত্র অভিনেতা নন পরিচালক এবং প্রযোজক হিসেবেও তেলুগু চলচ্চিত্র জগতে কাজ করেন কৃষ্ণগরি। ১৯৭৪ সালে তিনি প্রথম তেলুগু চলচ্চিত্র শিল্পে সিনেমাস্কোপ ফিল্ম আলুরি সীতারামা রাজু তৈরি করেন। এরপর ১৯৮২ সালে প্রথম ইস্টম্যানকালার ফিল্ম – এনাডু এবং ১৯৮৬ সালে প্রথম ৭০ মিমি ফিল্ম সিংহাসনম তৈরি করেন কৃষ্ণগরি।

অভিনেতার প্রয়াণে শোকজ্ঞ্যাপন করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এক ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, “অভিনেতা এবং প্রাক্তন সাংসদ কৃষ্ণগারি ছিলেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন ভাল পরিচালক, প্রযোজক, নায়ক, অভিনেতা এবং সুপারস্টার ছিলেন। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত। কৃষ্ণগরি প্রথম তেলেগু সিনেমা জগতে প্রযুক্তির প্রবর্তন করেছিলেন ।কৃষ্ণনগরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি যুগের অবসান হল”। এরপর চন্দ্রবাবু  লেখেন, “আমি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি। তার পরিবারের সদস্যদের কাছে”।

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?