জানুন, প্রয়াত ‘রক ন রোল’ রানি টিনা টার্নারের ৪ সন্তানের বিষয়ে কিছু কথা

দীর্ঘ অসুস্থতার পরে ২৪ মে, 'রক'ন রোলের রানী' শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গায়িকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর অফিসিয়াল সমাজ মাধ্যমে লেখা হয়, "অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা টিনা টার্নারের মৃত্যু ঘোষণা করছি"।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত ‘কুইন অফ রক এন রোল’ গায়িকা টিনা টার্নার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার সুইৎজারল্যান্ডের জুরিখে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন রক কিংবদন্তি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অন্ত্র ক্যানসারে ভুগছিলেন টিনা। ১৯৩৯ সালের ২৬ নভেম্বর টেনেসির নাটবুশে জন্ম টিনার। মা-বাবা তাঁর নাম রেখেছিলেন আনা মাই বুলক। ষাটের দশক থেকে পপশিল্পী হিসাবে টিনার পপুলারিটি শুরু। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অনেকে প্রতিকূলতার মুখোমুখি হয়ে চার সন্তানকে মানুষ করেন পপ গায়িকা। একের পর এক সুপারহিট গান উপহার দেন তিনি।

তাঁর ঝুলিতে আছে ‘হোয়াট’স লভ গট টু ডু উইদ ইট’, ‘প্রাইভেট ডান্সার’, ‘সিম্পলি দ্য বেস্ট’ এর মতো একাধিক সুপারহিট গান। তাঁর গানের অ্যালবাম ১৮০ লক্ষেরও বেশি বিক্রি হয়েছে। জীবদ্দশায় ১২টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন টিনা। এমনকী তাঁর জীবনীচিত্রও তৈরি হয়েছিল, যার নাম ‘হোয়াট’স লভ গট টু উইদ ইট’। টিনা টার্নারের মৃত্যুতে স্বাভাবিকভাবেই গোটাবিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ অসুস্থতার পরে ২৪ মে, ‘রক’ন রোলের রানী’ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গায়িকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর অফিসিয়াল সমাজ মাধ্যমে লেখা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা টিনা টার্নারের মৃত্যু ঘোষণা করছি”।

মাত্র ১৮ বছর বয়সেই টিনা টার্নারের তাঁর প্রথম সন্তান ক্রেগ রেমন্ড টার্নারের জন্ম হয়, যিনি জীবদ্দশায় লাইমলাইটে থাকা এড়িয়ে গিয়েছেন। তিনি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করতেন। দুঃখজনকভাবে, ২০১৮ সালের জুলাই মাসে ক্যালিফোর্নিয়ার বাড়িতে আত্মহত্যা করে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৯। প্রয়াত রক এন রানির কনিষ্ঠ পুত্র রনি টার্নার কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ডিসেম্বরে মারা যান। বর্তমানে টিনা টার্নারের ২ সন্তান জীবিত, আইকে টার্নার জুনিয়র এবং মাইকেল টার্নার। টিনা টার্নারের পুত্র আইকে টার্নারের ছয়টি সন্তান ছিল। টিনা টার্নারের সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ, আইকে টার্নার জুনিয়র।

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’