দেবলীনার সঙ্গে জুটিতে হানি বাফনা! ‘সোহাগ জল’-এর শুভ্র এবার সিনেমায়

দুজনেই টেলিপাড়ার জনপ্রিয় মুখ। দেবলীনাকে বহু বছর ধরেই টিভির পর্দায় দেখেছেন দর্শক। হানিও কয়েক বছর দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দার তারকারা একটু উন্নতি করলেও বড় পর্দায় নাম লেখান। সিরিয়ালের অভিনয়কে পুঁজি করে এবার বড় পর্দায় নাম লেখালেন টলিউডের টেলি জগতের অতি পরিচয় মুখ হানি বাফনা। যিনি এই মুহূর্তে ‘সোহাগ জল’ ধারাবাহিকের নায়ক। তবে খুব শীঘ্রই শেষের পর্যায়ে এই ধারাবাহিক। এবার তাঁর গন্তব্য হতে চলেছে ‘স্বপ্নউড়ান’-এ। নব্বই দশকের প্রকাশ কে নিয়ে গল্পের ছক। প্রকাশ নব্বই দশকের একজন উদীয়মান লেখক। জমিদার বাড়ির ছেলে সে। কিন্তু দু বেলা খাবার জোগাড় করার সামর্থ্য নেই তাঁর। তাঁর স্বপ্ন তাঁর বই কোনোদিন প্রকাশ পাবেই।

তখনই তাঁর জীবনে রমার প্রবেশ! এরপর কোন খাতে কাহিনী এগোবে সেটাই ফুটে উঠবে পরিচালক তুলিরেখা রায়ের ছবি ‘স্বপ্নউড়ান’। এই ছবির মাধ্যমেই দর্শক পেতে চলেছে নতুন জুটি। হানি বাফনা এবং দেবলীনা দত্ত। দুজনেই টেলিপাড়ার জনপ্রিয় মুখ। দেবলীনাকে বহু বছর ধরেই টিভির পর্দায় দেখেছেন দর্শক। হানিও কয়েক বছর দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছেন। সিরিয়ালের শুটিংয়ের মাঝে সিনেমার কাজ কিভাবে সামলালেন নায়ক?

সেই বিষয়ে তিনি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “হ্যাঁ, সত্যিই কঠিন ছিল। কারণ আমি যে দিন সিনেমার শুটিং করছি সে দিনও তো সিরিয়াল সম্প্রচারিত হয়। সেই পর্বগুলো আগে থেকে শুট করে রাখতে হয়। অন্যান্য দিন আমায় যতগুলো দৃশ্য করতে হয়, এই সিনেমার শুটিংয়ের জন্য আমায় প্রতি দিন আরও বেশি দৃশ্য আগে থেকে শুট করে রাখতে হয়। তাই চাপটা দ্বিগুণ হয়ে যায়। যদিও সিনেমার প্রযোজক এবং আমার সিরিয়ালের সকল সদস্যকে ধন্যবাদ জানাব।”এবার পর্দায় নতুন জুটির দেখার পালা দর্শকদের, কতটা সফল হবে দেবলীনা এবং হানির জুটি সেটাই দেখার পালা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের