কৃতিত্ব চাই, নয়তো ধসবে ‘রাম সেতু’! অক্ষয়কে পাঠানো হল আইনি নোটিস, রয়েছে নুসরতের নামও

যে নোটিসে দলের আরও অক্ষয় ছাড়াও বাকি আট জনের নাম রয়েছে। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী নুসরত ভারুচাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালটা যেন অভিনেতা অক্ষয় কুমারের জন্যে একেবারেই ভালো যাচ্ছে না। ‘সূর্যবংশী’র পর তাঁর এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্ত একটাও ছবি ভালো ব্যবসা করতে পারেনি বক্সঅফিসে। তাঁর অভিনীত, ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বিরাজ’, ‘রক্ষা বন্ধন’ সবকটা ছবিই বক্সঅফিসে ফ্লপ। এবার তাঁর আসন্ন ছবি, ‘রামসেতু’ও বড় আইনী বিপাকে পড়েছে। যদিও ‘রামসেতু’র পোস্টার লঞ্চ হওয়ার পরেই, এই ছবিটি আইনি ঝামেলায় পড়েছে। তবে এবার তথ্য বিকৃতি করার অভিযোগে বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramaniam Swamy) অক্ষয়ের বিরুদ্ধে আইনি নোটিস প্রেরণ করেছেন।

তিনি অ্যাডভোকেট সবরওয়ালের মাধ্যমে নোটিস পাঠিয়েছেন। যে নোটিসে দলের আরও অক্ষয় ছাড়াও বাকি আট জনের নাম রয়েছে। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী নুসরত ভারুচাও। বিজেপি নেতার আরও দাবি, হিন্দি সিনেমাগুলিতে মিথ্যা তথ্য উপস্থাপন দিনের পর দিন বেড়েই চলেছে। একই বিষয়ে তিনি লিখেছেন, “মুম্বই সিনেমাওয়ালাদের মিথ্যাচার এবং অপব্যবহার করার একটি খারাপ অভ্যাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তাঁদের একটি উচিত শিক্ষা দেওয়ার জন্যে, আমি সত্য সাভারওয়ালের মাধ্যমে আইনি নোটিস জারি করেছি। সঙ্গে রাম সেতু কাহিনীকে বিকৃত করার জন্য সিনে অভিনেতা অক্ষয় কুমার (ভাটিয়া) এবং অন্য ৮ জনকে দায়ী করছি।”

ইতিমধ্যেই স্বামী, ‘রাম সেতু’ কে একটি জাতীয় ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করার আবেদন জানিয়েছেন। সঙ্গে এই অভিযোগের সমস্ত কারণগুলিও জানিয়েছেন তিনি। পাশাপাশি, এই ফিল্মের উদ্বোধনী অনুষ্ঠানে ‘রাম সেতু’ মামলায় স্বামীর অবদানের কথা উল্লেখ করতে বলেছেন। তাঁর দাবি ‘রাম সেতু’ ‘মিথ্যা চিত্রায়ন’ হচ্ছে। এর আগেও একবার স্বামী অক্ষয় কুমার-সহ তাঁর পুরো দলের বিরুদ্ধে একটি মামলা করার হুমকি দিয়েছিলেন এবং তিনি ‘বিদেশী নাগরিকত্ব’-এর জন্য তারকাকে আঘাত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “অভিনেতা অক্ষয় কুমার যদি একজন বিদেশী নাগরিক হন তবে আমরা তাঁকে গ্রেফতার করতে পারি বা তাঁকে দত্তক দেশ থেকে উচ্ছেদ করতে পারি।”

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩