শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ, কিসের টানে নিয়মিত শুটিংয়ে আসেন বাসন্তী চট্টোপাধ্যায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীরে বাসা বেঁধেছে একাধিক রোগ, তবু জীবনযুদ্ধে থেমে থাকেননি বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়(Basanti Chatterjee)। এই মুহূর্তে স্টার জলসার(Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে(Geeta LLB) ব্রজবালা দেবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বাসন্তী দেবীকে। অথচ দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন পেটের ক্যানসারে। অভিনেত্রীর একটি কিডনি অচল। প্রতি মাসে হাজার হাজার টাকার ওষুধ খেতে হয় তাঁকে। সকল প্রতিকূলতাকে জয় করে দমদম থেকে সোনারপুরের স্টুডিয়োয় পৌঁছে যান বাসন্তী দেবী। মেকআপ নিয়ে দিব্যি সংলাপ বলেন ক্যামেরার সামনে।

আরও পড়ুনঃ কুমাতা! ভাত খেতে চাওয়ায় প্রতিবন্ধী ছেলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ বসালেন স‍ৎ মা

এই বয়সে এসেও কিভাবে এতখানি এনার্জি নিয়ে শুটিংফ্লোরে হাজির হন তিনি? বর্ষীয়ান অভিনেত্রীর উত্তর, অভিনয় তাঁর কাছে নেশার মতো। প্রতিদিন সকাল দশটা বেজে গেলেই শুটিংয়ে যাওয়ার জন্য মন কেমন করতে থাকে তাঁর। বিকেলে চা খাওয়ার মতোই অভিনয়ও তাঁর কাছে নেশায় পরিণত হয়েছে। সেই কারণেই ধারাবাহিকে দাপুটে উকিলের ভূমিকায় নজর কেড়েছেন তিনি। তাঁর ধারালো সংলাপ মুহূর্তেই মন জয় করে নেয় দর্শকদের। তাই বাড়িতে বসে সময় কাটাতে নারাজ অভিনেত্রী। শুটিংফ্লোরে এলেই মন ভালো হয়ে যায় তাঁর।

আরও পড়ুনঃ দাম নিয়ন্ত্রণে ফের ভিন রাজ্যে আলু রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি

নিজের অসুস্থতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ক্যানসার থেকে সদ্য সেরে উঠেছেন তিনি। বুকে পেসমেকার বসানো রয়েছে। এমনকি একটি কিডনিও বিকল। একাধিক রোগের কারণে ওষুধ খেয়েই ভালো থাকতে হয় তাঁকে। প্রতি মাসে মোট ৪৫০০ টাকার ইনজেকশন আসে তাঁর বাড়িতে। তবে এই নিয়ে অভিনেত্রীর কোনও আফশোস নেই। শারীরিক অসুস্থতাকে নিজের প্রাত্যহিক জীবনের অঙ্গ হিসেবেই মেনে নিয়েছেন বাসন্তী দেবী। এছাড়াও ধারাবাহিকের প্রতিটি সদস্যের সঙ্গেই তাঁর অত্যন্ত ভালো সম্পর্ক। ধারাবাহিকের প্রযোজক ও নির্মাতা স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি প্রত্যেকেই তাঁকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, নিয়মিত তাঁর খোঁজখবর নেন, সেই ভালোবাসার টানেই শুটিংফ্লোরে হাজির হন বর্ষীয়ান অভিনেত্রী।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা