চিরঘুমের দেশে কিংবদন্তী নেতা বিক্রম গোখলে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা ১৬ দিনের লড়াই শেষ। প্রয়াত (Died) হলেন বলিউডের (Bollywood) প্রবীন অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gohkhale)। শনিবার পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গত ১৬ দিন অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীন এই অভিনেতা। গত বুধবার অসুস্থ বিক্রম গোখলের শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি কোমায় চলে যান। এরপর শুক্রবার সন্ধ্যায় অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা যায়। পরে শনিবার সকালে আচমকাই বিক্রম গোখলের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর শনিবার দুপুরে সব লড়াইয়ের সমাপ্তি ঘটিয়ে চির ঘুমের দেশে পাড়ি দেন প্রবীন এই অভিনেতা। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য গত বুধবার অসুস্থ বিক্রম গোখলের শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি কোমায় চলে যান। সেই সময় তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে বিক্রম গোখলের মেয়ে এএনআইকে সেই সময় জানিয়েছিলেন, “তিনি এখনও গুরুতর অসুস্থ এবং লাইফ সাপোর্টে আছেন এবং এখনও প্রয়াত হননি। তাঁর জন্য প্রার্থনা করুন।” এরপর শনিবার অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে এএনআই।

১৯৮০ সালের ১৪ নভেম্বর জন্ম হয় বিক্রম গোখলের। তাঁর বাবা চন্দ্রকান্ত গোখলে মারাঠি থিয়েটার এবং সিনেমার নামকরা অভিনেতা ছিলেন। এবং তাঁর প্রপ্রিতামহী দুর্গাবাই কামাথ ছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী। ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন বিক্রম গোখলে। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন কিংবদন্তী এই অভিনেতা। ১৯৯০ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ এবং ১৯৯৯ সালে সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের ‘হাম দিল দে চুকে সানাম’ চলচ্চিত্রের মাধ্যমে বেশি জনপ্রিয়তা পান। ২০১০ সালে, মারাঠি ছবি ‘অনুমতি’-তে কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই অভিনেতা।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক