কান উৎসবে নিলামে উঠলো লিওনার্দোর মায়ের পেইন্টিং, কত মূল্যে বিক্রি হল জানেন?

শিল্পী ড্যামিয়েন হার্স্টের করা অভিনেতার মায়ের পেইন্টিংটি প্রায় ১.৩ মিলিয়ন ডলারে নিলামে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭৬তম কান চলচ্চিত্র উৎসব (CANNES FILM FESTIVAL 2023) নিলামে উঠলো হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও (Leonardo DiCaprio)-এর মায়ের ছবি। যা বিক্রি হল প্রায় ১.৩ মিলিয়ন ডলারে। মার্টিন স্কোরসেস পরিচালিত ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য অভিনেতা এই সপ্তাহের শুরু থেকেই কান উৎসবে ছিলেন। ফিল্মটি ইতিমধ্যেই সেরা চলচ্চিত্র এবং সেরা অভিনেতা-সহ একাধিক পুরস্কার জিতেছে। লিওনার্দো ডিক্যাপ্রিও মা ইরমেলিন ইনডেনবিরকেনের সঙ্গে গতকাল কান গালায় পৌঁছেছেন। শিল্পী ড্যামিয়েন হার্স্টের করা অভিনেতার মায়ের পেইন্টিংটি প্রায় ১.৩ মিলিয়ন ডলারে নিলামে উঠেছে। এদিন কানের ডিনারে ইরমেলিনের পরণে ছিল একটি হলুদ গাউন। লিওনার্দোর মা নিজেই তাঁর ফোনে নিজের ছবি নিলামের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। এদিন আম্ফার কান গালা হোস্ট করেন কুইন লতিফা। এদিন ei অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন ইভা লঙ্গোরিয়া এবং জেমস মার্সডেন, গ্ল্যাডিস নাইট, হ্যালসি এবং অ্যাডাম ল্যাম্বার্ট। এদিন সারা রাত লিওনার্দো বন্ধুদের সঙ্গে ভিআইপি এলাকায় আড্ডা দেন।

এদিন অন্যান্য আইটেমের মধ্যে আর কী কী বিক্রি হয়েছে?

লিওনার্দোর মায়ের পেইন্টিং ছাড়াও, এদিন দাতব্য কাজের জন্য আরও কিছু জিনিস নিলাম করা হয়েছিল। যার মধ্যে ছিল 300,000 মিলিয়ন মূল্যের এক জোড়া সাদা-সোনার কানের দুল; Versace, Prada, Chanel, Balmain, Dior, Givenchy এবং Louis Vuitton-এর মতো ডিজাইনারদের বেশ কয়েকটি গাউন। যেগুলির মূল্য প্রায় 650,000 মিলিয়ন।

লিওনার্দোর চলচ্চিত্র

‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’-চলচ্চিত্রে লিওনার্দো ছাড়াও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স এবং লিলি গ্ল্যাডস্টোন। চলচ্চিত্রটি 1920-এর ওকলাহোমাতে তেল আবিষ্কৃত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
কত মূল্যে

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল