নতুনদের ভিড়ে ‘ভোকাট্টা’ গীতা LLB, তলানিতে ঠেকেছে TRP-র নম্বর

যদিও সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখলে আবারও উঠল 'পরশুরাম।' দ্বিতীয় স্থান দখল করল ‘জগদ্ধাত্রী’।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। হিসেবমতো বাংলা সিরিয়ালের আজ রিপোর্ট কার্ড আসার দিন। এক সপ্তাহ ধরে কোন কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করল তা জানার দিন। তবে এ দিনটায় একটু চিন্তিত থাকেন নির্মাতা থেকে ধারাবাহিকের কলাকূশলীরা। কারণ টিআরপির ওঠা-নামাতে নির্ধারণ করে ধারাবাহিকগুলির আয়ু। কতদিন চ্যানেলে রাজত্ব করবে ধারাবাহিক, সেটারও হিসেব হয় টিআরপিতে। এর আগেও টিআরপির ছোবলে অনেক ধারাবাহিক মাত্র কয়েকদিন রাজত্ব করেই বিদায় নিয়েছে, যার কারণ একটাই TRP-তে তাদের মান ভাল নয়। আবার এও হয়েছে যে, TRP-তে মান ভাল থাকায় অনেক ধারাবাহিক বছরের পর বছর ধরে চ্যানেলে রাজত্ব করেছে। যাই হোক, এই কয়দিন দেশের উত্তপ্ত পরিস্থিতি ছিল।

পহেলগাঁও হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলা নিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় পাকিস্তানে। ধ্বংস করে দেয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলি। যদিও টানা ৪ দিন দুই দেশের পাল্টা হামলার পর এখন উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাই এ কদিন সিরিয়ালের চেয়ে বেশি খবরের চ্যানেলগুলিতে নজর ছিল সবার। সেই প্রভাব পড়েছে টিআরপিতে। যদিও সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখলে আবারও উঠল ‘পরশুরাম।’ দ্বিতীয় স্থান দখল করল ‘জগদ্ধাত্রী’। তৃতীয়স্থান দখল করেছে ফুলকি, পরিণীতা। চতুর্থস্থানে রয়েছে, রাঙামতী তীরন্দাজ। পঞ্চমস্থান দখল করল গৃহপ্রবেশ। চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা…..

প্রথম স্থানে: ‘পরশুরাম’, প্রাপ্ত নম্বর ৬.৮ (স্টার জলসা)
দ্বিতীয় স্থানে: ‘জগদ্ধাত্রী’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৫
তৃতীয় স্থানে: ফুলকি, পরিণীতা (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৩
চতুর্থ স্থানে: ‘রাঙামতী তীরন্দাজ’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.২
পঞ্চম স্থানে: ‘গৃহপ্রবেশ’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৫.৪
ষষ্ঠ স্থানে: ‘কথা’, চিরদিনই তুমি যে আবার (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৫.৩
সপ্তম স্থানে: চিরসখা (স্টার জলসা) প্রাপ্ত নম্বর ৫.২
অষ্টম স্থানে: ‘কোন গোপনে মন ভেসেছে’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৫.০
নবম স্থানে: ‘অনুরাগের ছোঁয়া, রোশনাই’ (স্টার জলসা) প্রাপ্ত নম্বর ৪.৮
দশম স্থানে: ‘গীতা LLB’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৪.৪

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং