চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসিমুখে TRP-র শীর্ষে রাজ করছে ‘পরশুরাম’, বাকিদের কার কী অবস্থা?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। যেখানে যে সিরিয়ালটি শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালই শেষে TRP থেকে ছিটকে গিয়েছে, যাকে নিয়ে মানুষের মনে বিতৃষ্ণা তৈরি হয়েছিল দর্শকদের। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি। আর নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকের কলাকুশলীরা।

এই যেমন গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে রাজত্ব করছে পরশুরাম। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি দারুণ। স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্ত স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। কিন্তু কিছুতেই ধরতে পাচ্ছে না স্ত্রী। শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শক দের। কিছুতেই তাকে পরাস্ত করতে পারছে না পরিণীতা, ফুলকি, জগদ্ধাত্রীরা। নতুন ধারাবাহিকের মধ্যে পরশুরাম শুরু থেকেই দারুণ রাজত্ব করছে TRP তে। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হল না। এ সপ্তাহেও বেঙ্গল টপার পরশুরাম। চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে পরিণীতা, ফুলকি, তৃতীয় পজিশনে রয়েছে জগদ্ধাত্রী, চতুর্থস্থানে রয়েছে রাঙামতী তিরন্দাজ, আর পঞ্চমে রয়েছে চিরসখা। দুই বয়স্ক জুটির রসায়ন বেশ ভালই মনে ধরেছে দর্শকদের। তবে চিরসখাতে এ সপ্তাহের স্পেশাল আকর্ষণ কমলিনীর স্বামী ফিরে এসেছে। যিনি মারা গিয়েছিলেন। কিন্তু তাঁর দেহ পাওয়া যায়নি। এবার নতুনের সঙ্গে কমলিনীর প্রেমে আদেউ পূর্ণতা পায় কিনা সেটাই দেখার বিষয়! 

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম ৬.৭ (স্টার জলসা) 

দ্বিতীয়: ফুলকি, পরিণীতা ৬.৪ (জি বাংলা)

তৃতীয়: জগদ্ধাত্রী ৬.৩ (জি বাংলা)

চতুর্থ: রাঙামতী তীরন্দাজ ৬.১ (স্টার জলসা)

পঞ্চম: চিরসখা (স্টার জলসা) ৫.৫

ষষ্ঠ: গৃহপ্রবেশ ৫.৭ (স্টার জলসা)

সপ্তম: গৃহপ্রবেশ ৫.৪ (স্টার জলসা)

অষ্টম: কথা (জি বাংলা) ৫.৩

নবম: চিরদিনই তুমি যে আমার ৪.৭ (জি বাংলা)

দশম: মিত্তির বাড়ি ৪.০ (স্টার জলসা)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ