মা কালীকে অপমান করার দায়, FIR দায়ের পরিচালকের বিরুদ্ধে

পরিচালক লীনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। জানা যাচ্ছে দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছেন অজয় গৌতম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মা কালীকে অপমান করা হয়েছে এই অভিযোগ উঠেছে সোমবার থেকেই। একটি ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই এই অভিযোগ অনুযোগ। অভিযোগ উঠেছিল পরিচালক লীনা মণিমেকালাই এর বিরুদ্ধে। এবার গৌ- মহাসভার প্রধান অজয় গৌতম ইতিমধ্যেই পরিচালক লীনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। জানা যাচ্ছে দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছেন অজয় গৌতম। IPC এর একাধিক ধারা ও IT  অ্যাক্ট ২০০৮ এর দুটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেই জানা যাচ্ছে। অপরাধ্মূলক ষড়যন্ত্র, ধর্মীয় ভাবাবেগকে অসম্মান ও আঘাত করার অপরাধে শান্তি ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।

মাদুরাইয়ের মেয়ে লীনা কানাদার টরেন্টোর বাসিন্দা। তাঁর এই তথ্যচিত্র ‘কালী’ কানাডা ফিল্ম ফেস্টিভ্যালেই মুক্তি পায়। আর সেই তথ্যচিত্রের পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা ও অভিযোগ যেন পাহাড়প্রমাণ হয়ে উঠেছে। যদিও এসবে একেবারেই ভীত নন লীনা। তিনি জানিয়েছেন ”আমার কিছুই হারানোর নেই। যে কন্ঠস্বর নির্ভয়ে কথা বলতে পারে আমি তারই পক্ষে। তার জন্য যদি জীবন হারাতে হয় আমি তাতেও রাজি।” নর্থ আমেরিকায় থাকা ভারতীয় হাই কমিশন ইতিমধ্যেই কানাডা সরকারকে টরেন্টো বেস আগা খান মিউজিয়াম থেকে পোস্টারটি সরিয়ে ফেলার জন্য।

কিন্তু নিন্দার ঝড়ের আগে কালো মেঘ জমেছিল কোথায়? ছবির পোস্টারে। ঠিক কী দেখা যাচ্ছে ওই পোস্টারে? দেখা যাচ্ছে মা কালীর বেশে এক মহিলা সিগারেটে সুখটান দিচ্ছে। চারিদিক নীলাভ, ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে এলজিবিটি কমিউনিটির প্রাইড ফ্ল্যাগ। এরপরই তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তোলা হয়েছে তো বটেই তার পাশাপাশি ওই পোস্টার বাতিলের দাবিও জানানো হয়েছে। যদিও এপ্রসঙ্গে লীনার মত, ‘কালী’ ছবিটি আমি নিজে তৈরি করেছি অভিনয়ও করেছি। তিনি আরও বলেছেন, এই ছবিটা দেখলে আর আমার বিরুদ্ধে কোনও অভিযোগ জানাবেন না। বরং বলবেন আমরা তোমাকে ভালোবাসি। হঠাত যদি টরেন্টোর রাস্তায় কালী আবির্ভূত হন তাহলে ঠিক কী কী হবে তাই ফুটে উঠবে এই ছবিতে। বর্ণবিদ্বেষ নয় বরং ভালোবাসার কথাই বলবে এই ছবি। এমনটাই জানিয়েছেন লীনা।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা