বুম্বাদার মতো ‘এঁকেবেঁকে হেঁটে’ সাথীকে খুঁজে পেলেন ঝিলম, রচনাও তাঁর সবুজকে

ঝিলম রচনা বন্দোপাধ্যায়কে বলছেন, আমি একবার টলিউড সুপারস্টার প্রসেনজিৎ অর্থাৎ বুম্বা দার বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বুম্বা দা সোজাসুজিভাবেই হাঁটেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল রোজগার করাটা অনেকটাই সহজ করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। এখন নিজের প্রতিভা জাহির করার জন্যে দরকার নেই টিভি বা রেডিও-র জন্যে অপেক্ষা করার। নিজের প্রতিভার কোনো একটি ভিডিও নেটদুনিয়ায় ছেড়ে দিলে, এবং তা ভাইরাল হলে ব্যস, আপনি হয়ে গেলেন সোশ্যাল স্টার। প্রতিভা যেমন-তেমন হতে পারে। মানুষকে হাসানো একটি সবচেয়ে প্রতিভা। আর সোশ্যাল মিডিয়ায় এই প্রতিভার মাধ্যমেই এখন লাখ লাখ ফলোয়ারস ছিনিয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন ইউটিউবার ঝিলম গুপ্তা। ইউটিউবার ইনফ্লুয়েন্সার হিসেবে ঝিলমের জনপ্রিয়তা এখন শুধু বাংলাতেই আটকে নেই। তাঁর জনপ্রিয়তা এখন গোটা দেশ জুড়ে। নানা ধারাবাহিক নিয়ে মজার মজার কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হাসির খোরাকে পরিণত হত ঝিলমের বানানো সে সব কন্টেন্ট। আজ সেখানেই তাঁর লাখ লাখ ফলোয়ারস।

এ দিয়েই তিনি মাসে মাসে ইনকাম করছেন লক্ষ লক্ষ টাকা। সম্প্রতি তিনি গিয়েছিলেন, জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে। স্বাভাবিকভাবে সেখানে গিয়েও হাসির ফোয়ারা তুলেছিলেন। তাঁর কথায় ‘দিদি’ অর্থাৎ অভিনেত্রী-সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় হেসে লুটোপুটি খেলেন। এদিন ‘দিদি নং ওয়ান’-এর একটি ছোট্ট ভিডিও ক্লিপ ঝিলম নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তাঁর অনুরাগীদের এই এপিসোডটি দেখার জন্যে অনুরোধ করলেন। ভিডিওতে দেখা গিয়েছে, ঝিলম রচনা বন্দোপাধ্যায়কে বলছেন, আমি একবার টলিউড সুপারস্টার প্রসেনজিৎ অর্থাৎ বুম্বা দার বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বুম্বা দা সোজাসুজিভাবেই হাঁটেন। কিন্তু ছবিতে তো দেখি তাঁকে এঁকেবেঁকে হাঁটেন।

তবে কি ওটা নিছক অভিনয়ের খাতিরে। এরপর তিনি দিদিকে বলেন, ‘আমার খুব ইচ্ছে তোমার সঙ্গে তোমাদের অভিনীত’ সবুজ-সাথী’ সিনেমার টাইটেল ট্র্যাকাটির সঙ্গে নাচতে। আমি তোমাকে ডাকব এবং তুমি দৌড়ে এসে আমাকে সবুজ বলে জড়িয়ে ধরবে।’ ঠিক তাই হল, রচনা ব্যানার্জী গানটির সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে এলেন সবুজ থুড়ি ঝিলমের কাছে এবং ঝিলম প্রসেনজিৎ-কে অনুকরণ করে এঁকে বেঁকে হেঁটে তাঁর সাথীর কাছে গেলেন। এরপর দুজনে মিলে নাচলেন। যা দেখে রচনা থেকে শুরু করে মঞ্চে উপস্থিত সবাই হেসে একেবারে লুটোপুটি খেলেন। উল্লেখ্য, টলিউডের স্বনামধন্য জুটি ছিলেন প্রসেনজিৎ-রচনা। যারা একসঙ্গে প্রায় ৪০-৪৫ টি ছবি উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের। তাঁদের অভিনীত ‘সবুজ সাথী’ ছবিটিও দারুণ হিট হয়েছিল বক্সঅফিসে। বহু বছর পর ঝিলম-রচনার সবুজ-সাথী সিনেমার রিক্রিয়েশন দর্শকদের মুখরিত করল।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা