‘ভিকি-ক্যাটরিনার মতো আমরাও অভিনয়ের নোট শেয়ার করতাম’: তামান্না

একবার ক্যাটরিনা কাইফ স্বীকার করেছিলেন যে, একটি শুটিংয়ের সময়ে তিনি তিন পৃষ্ঠার সংলাপ শিখতে পারেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরের শেষের দিকে গোয়ায় নিউ ইয়র্কের পার্টিতে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন তাঁরা, তারপর থেকেই জল্পনা শুরু। বলিউডে নতুন জুটির উত্থান। হ্যাঁ, বলিউড তথা দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় ভার্মার সম্পর্কের সত্যতা জানতে বহুদিন ধরেই তাঁদের পেছনে পড়ে রয়েছে মিডিয়া। সবসময়ই তাঁদের একসঙ্গে দেখা পাওয়া, পাব-ডিস্ক, বিভিন্ন পার্টিতে একসঙ্গে যোগদান জল্পনা একেবারে তুঙ্গে উঠিয়ে দেয়। কিন্তু কখনই নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি। জল্পনা আরও বাড়িয়েছে দুজনেই। তবে আর নয় এবার সবকিছু প্রকাশ্যে আনার পালা। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সত্যিই বিজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানালেন তিনি।

সম্প্রতি কটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করলেন যে, তাঁরা সত্যই একে অপরের সঙ্গে ডেটিং করছেন। তাঁদের সম্পর্ক সত্যিই অর্গানিক। অভিনেত্রী আরও বলেন, ‘বিজয় এমন একজন, যাঁকে পেয়ে তিনি গভীরভাবে আপ্লুত। আমাদের সম্পর্ক খুব অর্গানিক। উচ্চ-অর্জন কারী মহিলারা সবসময় মনে করে যে, সবসময় সবকিছুর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম করলেই কিছু পাবেন। বিজয় এমন একজন যিনি সবসময় আমাকে গভীরভাবে যত্ন করেন। তিনি আমার সুখের জায়গা।” এদিন অভিনেত্রীকে আরও জিজ্ঞাসা করা হয় যে, পার্টনারের থেকে নিজের রোজগার বেশি হলে, পার্টনার তাতে বিরক্ত হয় না? তখন তামান্না বলেন, একবার ক্যাটরিনা কাইফ স্বীকার করেছিলেন যে, একটি শুটিংয়ের সময়ে তিনি তিন পৃষ্ঠার সংলাপ শিখতে পারেননি। এরপর যখন ভিকি তাঁর অসাধারণ কৌশলে ক্যাটরিনাকে সংলাপ মুখস্থ করতে সাহায্য করে, তখন তিনি তিন মিনিটের মধ্যে শিখে গিয়েছিলেন সংলাপ। আমি মনে করি, অভিনেতা হিসাবে তাঁরা একে অপরের সঙ্গে কমফোর্ট জোন খুঁজে পেয়েছিল। যেটি তিনিও বিজয়ের থেকে পেয়েছেন। তাঁদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধুত্ব। যেটি তাঁদের টিকিয়ে রেখেছে।”

তামান্না আরও বলেন যে, যখন দুটি সম্পূর্ণ বিকশিত মানুষ একে অপরের পাশে দাঁড়ায় তখন, কারও সাধ্য নেই একে অপরকে বিচ্ছেদ করানোর। তাঁদের নিজেদের মধ্যে অপরিসীম শ্রদ্ধা রয়েছে। বিজয় ভার্মা একজন দুর্দান্ত প্রতিভার অধিকারী। বিজয় এবং তামান্নার প্রেম ফুটে ওঠে ‘ লাস্ট স্টোরিজ 2’ – এর সেটে। যা ২৯ শে জুন মুক্তি পেতে চলেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে