বিজ্ঞান ও কুসংস্কারের টানাপোড়েন, জিতবে কে? উত্তর দেবে ‘লক্ষ্মী ছেলে’

বৃহস্পতিবার মুক্তি পেল ছবির টিজার। একদিনের ব্যবধানে মুক্তি পাবে ছবির ট্রেলারও। আর ছবি মুক্তি পাবে আগামী ২৫ অগস্ট।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহামারির পূর্বে মুক্তি পেয়েছিল ছবির পোস্টার কিন্তু অতিমারির জেরে সেই ছবি আর মুক্তি পায়নি। কথা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ছবি ‘লক্ষ্মী ছেলে’। আর এই ছবিতেই দেখা মিলবে কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়ের। বলে রাখা ভালো বৃহস্পতিবার মুক্তি পেল ছবির টিজার। একদিনের ব্যবধানে মুক্তি পাবে ছবির ট্রেলারও। আর ছবি মুক্তি পাবে আগামী ২৫ অগস্ট।  

টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত স্তোত্রপাঠ, আজান, শঙ্খধ্বনি, হাসপাতালের চিত্র। আর সেসব মিলিয়েই হাজার প্রশ্ন উস্কে দিচ্ছে এই টিজার দর্শকমনে। ছবির কী বিষয়বস্তু তা নিয়ে এর আগেই জানিয়েছিলেন পরিচালক ও এই ছবির অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটি চিকিৎসকের ভূমিকা তুলে ধরবে। শুধু তাই নয়। তাঁদের মতে মহামারির পর আমাদের প্রত্যেক্যের জীবনে একজন চিকিৎসকের কী ভূমিকা তা তুলে ধরেতে চলেছে এই ছবি। 

ছবিতে তিনজন জুনিয়র ডাক্তারের ভূমিকায় দেখা যাবে উজান-ঋত্বিকা পাল ও পূরব শীলকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাশীস রায়, বাবুল সুপ্রিয়, জয়দীপ মুখোপাধ্যায় ও প্রদীপ ভট্টাচার্যকে। টিজার মুক্তি পাওয়ার পর থেকে বিজ্ঞান ও কুসংস্কারের লড়াই খানিক দেখা যাচ্ছে। আর সেটাই এই ছবির প্রেক্ষাপট। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। আর এই ছবির মাধ্যমেই যে বহু প্রশ্ন দর্শকের মনে উদ্রেক ঘটাবে তা বলাই বাহুল্য। 

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা