পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

হাড়হিম ঘটনা! তাপি নদী থেকে উদ্ধার পায়ে শিকল বাঁধা অবস্থায় নববিবাহিত দম্পতির দেহ। যেটি মহারাষ্ট্রের ধুলে জেলার মুম্বই-আগ্রা জাতীয় মহাসড়কের সাভালদে এলাকায় অবস্থিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম ঘটনা! তাপি নদী থেকে উদ্ধার পায়ে শিকল বাঁধা অবস্থায় নববিবাহিত দম্পতির দেহ। যেটি মহারাষ্ট্রের ধুলে জেলার মুম্বই-আগ্রা জাতীয় মহাসড়কের সাভালদে এলাকায় অবস্থিত। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শুক্রবার (৯ অক্টোবর) সকালে তাপি নদীতে দম্পতির দেহ ভাসতে দেখা যায়। মৃতদের নাম, শ্যামহরি পাতিল (৩৫) এবং স্বপ্না শ্যাম পাতিল। তাঁরা দুজনেই পার্শ্ববর্তী জলগাঁও জেলার আমলনের তালুকের পাডালসের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গত কয়েক মাস আগে তাঁরা ভালবেসে বিয়ে করেছিলেন। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল, দম্পতির পায়ে মোটা লোহার শিকল পরা ছিল। সেই শিকলে একটি মজবুত তালা পরানো ছিল। তাই পুলিশের সন্দেহ, তাঁরা নিজেরাই পায়ে শিকল বেঁধে নদীতে ডুব দিয়েছেন নাকি, তাঁদের খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে! তাঁদের নৃশংস মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আজ সকালে ঘটনাটি দেখা মাত্রই, স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ এসে দম্পতির দেহ জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নারদানার গ্রামীণ হাসপাতালে মর্গে পাঠায়। এই দুর্ভাগ্যজনক ও সন্দেহজনক ঘটনাটি নিয়ে নারদানা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দম্পতির মৃত্যুর কারণ জানার জন্যে দ্রুতগতিতে তদন্ত শুরু করেছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। পাড়ার সিসিটিভি খতিয়ে দেখছেন। মৃতদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ জানিয়েছে, মাত্র কয়েক মাস আগেই তাঁদের বিয়ে হয়েছিল। পরিবারের সঙ্গে তাঁদের কোনও বিরোধ ছিল কিনা, পরিবারের সম্মতিতে তাঁরা বিয়ে করেছিলেন কিনা, সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। 

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক