পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: থাইল্য়ান্ড সাগরে সৃষ্ট নিম্নচাপের একটা অংশ আগামী সপ্তাহে চলে আসবে বঙ্গোপসাগরে। তারপরে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তার প্রভাবেই দুর্গাপুজোয় রাজ্যে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হাল্কা কোথাও কোথাও মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, শুক্রবার মহালয়ার ঠিক আগেই দুর্গাপুজোয় বৃষ্টি সংক্রান্ত বুলেটিন প্রকাশ করেছে হাওয়া অফিস। তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে দুর্গাপুজোয় কোন কোন দিন কতটা বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর, মূলত শুকনো আবহাওয়া থাকবে গোটা রাজ্যে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। ১৪ অক্টোবর: কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় মূলত শুকনো আবহাওয়া। বৃষ্টির পালা শুরু হবে আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। ওই সময়ে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ,বীরভূ্ম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় ওই সময়ে হালকা বৃষ্টির পূর্বাভাস।

আরও পডুন: যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

১৮ থেকে ১৯ অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস। ২০ থেকে ২২ অক্টোবর মূলত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে আগামী ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস। ১৬ ও ১৭ অক্টোবর, হালকা বৃষ্টির পূর্বাভাস। ১৮ থেকে ২২ অক্টোবর মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাই নির্বিঘ্নেই দুর্গাপুজো কাটবে উত্তরবঙ্গবাসীর।

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী