প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে আলাদা শিবির গড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহারা। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মমতার তৈরি করা দল ভেঙে চুরমার করে দিয়েছেন ঋতব্রতরা। তাঁদের সঙ্গে দ্বন্দ্বের জেরেই প্রতীক ও নাম খুইয়েছেন মমতা। এখন মমতা তৃণমূল কংগ্রেস, তাঁদের সিম্বল ফুটবল খেলোয়াড় ও ঋতব্রত শিবিরের নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তাঁদের প্রতীক খাম। নিজেদের রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে দাবি করেন ঋতব্রতরা। কিন্তু খাতায় কলমে তাঁদের দৌড় আজ, শুক্রবার উপনির্বাচনের ফল বের হতেই দেখা গেল।

আরও পডুন: ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

তৃণমূল ভেঙে দুভাগ হওয়ার পর নন্দীগ্রাম ও রেজিনগর ছিল প্রথম উপনির্বাচন। তাতে ঢাকঢোল পিটিয়ে প্রার্থী দিয়েছিল ঋতব্রত শিবির। কিন্তু নামেই প্রার্থী দিয়েছিল। কাজে কিছু আসেনি। দুই উপনির্বাচনেই ডাহা ফেল করেছে ঋতব্রতদের প্রার্থীরা। নন্দীগ্রামে নয়জন প্রার্থী ভোটে লড়েছিলেন। তার মধ্যে কষ্টে পঞ্চম স্থানে নিজেকে রাখতে পেরেছেন ঋতব্রত শিবিরের প্রার্থী এস্তেমূল হক। আর রেজিনগরে উপনির্বাচনে কোনওরকমে মান রক্ষা করে মাত্র দু হাজারের একটু বেশি ভোট পেয়েছেন ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জমান শেখ। নন্দীগ্রামে নোটার থেকে সামান্য বেশি ভোট পেয়ে নিজের সম্মান রক্ষা করেছেন ঋত শিবিরের প্রার্থী এস্তেমূল হক। নন্দীগ্রামে নোটা পেয়েছে ৬৪৩টি ভোট। সেই তুলনায় ঋত শিবিরের প্রার্থী পেয়েছে মাত্র ৮৫৩ ভোট।

অর্থাৎ মুখে যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে চাওয়া ঋতব্রতদের বাস্তবের মাটিতে আদৌ কোনও গুরুত্ব নেই সেটা প্রথম ভোটেই স্পষ্ট। রেজিনগরে মমতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী পেয়েছেন ৩৮৪৭টি ভোট। অর্থাৎ প্রাপ্ত ভোটেই স্পষ্ট জনতার কাছে তৃণমূল বলতে মমতার শিবিরকেই বোঝায়। তাই প্রথম নির্বাচনেই স্পষ্ট।

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম