জিমে ওয়ার্কআউট করতে গিয়ে ‘হাল খারাপ’ সলমনের

সলমন ইজ বেস্ট।’ তৃতীয়জনের মন্তব্য, ‘লেগ ডে-র দিন দেখছি সবারই হাল এরকম। বাই দ্য ওয়ে, আপনার পায়ের মাসেল লোভনীয়।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার মৃত্যুর হুমকি, কখনও রকি ভাই তো কখনও গোল্ডি ব্রার। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল সবসময় সুপারস্টার সলমনকে একেবারে চোখে চোখে রেখেছে। তাঁকে হত্যার একাধিকবার চেষ্টা করা হলেও প্রতিবারই ব্যর্থ হন গ্যাংস্টার দলবল। পুলিশি সতর্কতা, বুলেট-প্রুফ গাড়ি, y+ ক্যাটাগরির নিরাপত্তা, লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র সবটাই এখন সলমনকে রক্ষা করে চলেছে।

দিন কয়েক আগেই ৩০ এপ্রিল সলমনকে হত্যা করব, ফের নতুন হুমকি কলের মাধ্যমে সতর্ক করা হয় মুম্বই পুলিশকে। আগামী ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমনের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কা জান’। ২০১৯ সালের পর ফের পর্দা কাঁপাতে আসছেন নায়ক, এবার তাঁর নায়িকা পূজা হেগড়ে। তাঁদের দুর্দান্ত রসায়ন দেখার জন্যে আর অপেক্ষা করতে পারছেনা না ভক্তরা। এদিকে সলমন খুব একটা ইন্টারনেট স্যাভিও নয়। তবে এবার নিজেই নিজের হাল খারাপ করলেন সলমন।

আজ দুপুর নাগাদ জিম পোশাকে কয়েকটি ছবি পোস্ট করলে নায়ক। বছর ৫৭, এখনও বলিউডের মোস্ট এলিজেবল বেচলর সলমন খান। ছবিগুলি শেয়ার করে নায়ক জানালেন, ওয়ার্কআউট করে হাল খারাপ। যদিও সল্লুর ফিটনেসে মজেছে গোটা নেটপাড়া। বিধস্ত অবস্থায় নিজের তিনটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখলেন, ‘হাল খারাপ’! গায়ে কালো রঙের টি-শার্টস, সঙ্গে গ্রে রঙের শর্টস। হাতের জলের বোতল থেকে কখনও জল খাচ্ছেন, কখনও আবার চোখে-মুখে লাগাচ্ছেন। ভাবছেন কী হল ভাইজানের? আসলে আজ ছিল ‘লেগস ডে’। মানে পায়ের এক্সারসাইজ। আর তা করতে গিয়েই হাল খারাপ হল সলমনের। ৫৭ বছরের অভিনেতার ফিটনেস দেখে ভক্তদের চোখ একেবারে কপালে। কেউ লিখলেন, ‘ওএমজি! আর ইউ রিয়েল?’ অপরজন লিখলেন, ‘কেউ তোমার মতো হতে পারবে না। সলমন ইজ বেস্ট।’ তৃতীয়জনের মন্তব্য, ‘লেগ ডে-র দিন দেখছি সবারই হাল এরকম। বাই দ্য ওয়ে, আপনার পায়ের মাসেল লোভনীয়।’ এদিকে সদ্য এক সাংবাদিকদের সাক্ষাৎকারে অভিনেতাকে পছন্দের ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁর পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি এবং হার্দিক পান্ড্যিয়া। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে