মধু মান্তেনার গ্র্যান্ড রিসেপশনে চাঁদের হাট, একই ফ্রেমে ভারতীয় সিনেমার ৩ আইকন

তাঁদের ছবি একসঙ্গে শেয়ার করে, একজন ভক্ত আল্লু অর্জুন, হৃতিক রোশন এবং আমির খান উল্লেখ করে লিখেছেন, "এক ফ্রেমে ভারতীয় সিনেমার আইকন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সানাইয়ের সুর। আর যেকোনও তারকার পরিবারের অনুষ্ঠান মানেই বলিউডের আরও তারকাদের দেখা মেলা। এর আগেও এমন দৃশ্য দেখা গিয়েছে বহুবার। যাই হোক, গতকাল নীনা গুপ্তার প্রাক্তন জামাই তথা পরিচালক মধু মান্তেনার গ্র্যান্ড রিসেপশনে দেখা মিলল একগুচ্ছ তারকাদের উপচে পড়া ভিড়। যেখানে বাদ ছিলেন না দক্ষিণী তারকারাও। দেখা মিলল, আল্লু অর্জুন থেকে শাহরুখ খান, আমির খান, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, হৃতিক রোশন, সাবা আজাদ-সহ একাধিক প্রভাবশালী তারকাদের। তারকাদের উপস্থিতির একাধিক ছবি-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে নজর কেড়ে নিল, শাহরুখের সঙ্গে আমির খান, আল্লু অর্জুনের আলিঙ্গনের দুর্দান্ত একটি দৃশ্য। তেলেগু অভিনেতা আল্লু অর্জুন বর্তমানে আসন্ন তেলেগু চলচ্চিত্র পুষ্প: দ্য রুল-এর শুটিংয়ে ব্যস্ত। কিন্তু শুটিংয়ের মাঝেই চলচ্চিত্র নির্মাতা মধু মান্তেনার বিয়েতে যোগ দেওয়ার জন্য সময় বের করে নিয়েছেন।

লেখক তথা যোগগুরু ইরা ত্রিবেদীকে বিয়ে করেছেন মধু। এই নিয়ে মধু ৩ নম্বর বিয়ের পিঁড়িতে বসলেন। ইরার সঙ্গে নিজের সম্পর্কের শিলমোহর অনেক আগেই দিয়েছেন তিনি। রবিবার মুম্বইতেই বসেছিল মধু-ইরার বিয়ের রিসেপশন। যেখানে আল্লু অর্জুন, শাহরুখ খান, হৃতিক রোশনের সঙ্গে খোলামেলা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন। অভিনেতা আমির খানকেও দেখা গিয়েছে ছবিতে। সেই ছবি এবং ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আল্লু অর্জুন হৃতিক রোশনকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করলেন। রবিবার, মধু এবং ইরা তাঁদের নিকটতম বন্ধুবান্ধব এবং পরিবারের নিয়েই মুম্বাইতে ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান সেরেছেন।

ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে, অর্জুনের ভক্তদের মধ্যে কেউ কেউ লিখেছেন, “বাহ। একই ফ্রেমে ভারতের সেরা দুই নৃত্যশিল্পী।” অন্য একজন লিখেছেন, “ফ্রেমের যোগ্য মুহূর্ত।” তাঁদের ছবি একসঙ্গে শেয়ার করে, একজন ভক্ত আল্লু অর্জুন, হৃতিক রোশন এবং আমির খান উল্লেখ করে লিখেছেন, “এক ফ্রেমে ভারতীয় সিনেমার আইকন।” শনিবার, মধু এবং ইরা মুম্বাইতে একটি মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন রাজকুমার রাও এবং অভিনেতা-স্ত্রী পত্রলেখা, হৃতিক রোশন এবং আমির খান। আল্লু অর্জুনও একই ইভেন্টের অংশ ছিলেন। গজিনি, অগ্লি এবং কুইনের মতো একাধিকবার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত মধু, তিনি এর আগে ফ্যাশন ডিজাইনার মাসাবার সঙ্গে এবং তাঁরও আগে, অভিনেত্রী নন্দনা সেনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে