কানাডায় মাধুরীর শো দেখতে গিয়ে ক্ষুব্ধ দর্শক, টাকা ফেরতের দাবি, কী করলেন অভিনেত্রী?

সম্প্রতি কানাডায় শো করতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী। সেখানেই নায়িকার আচরণে বিরক্ত হয়েছেন দর্শকরা। টাকা ফেরতের দাবি তুলেছেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর হাসি থেকে নাচের ভঙ্গি, সবকিছুতে ঘায়েল ভক্তরা। নব্বইয়ের দশকে পুরুষদের বেহুঁশ করার জন্যে তাঁর একটি হাসিই যথেষ্ট ছিল। পাশাপাশি নাচের ভঙ্গি, অভিনয়, সৌন্দর্য, ফিগার তো আছেই। ৫৭ বছর হয়ে গেলেও এখনও তিনি একই রকম সুন্দরী। তাই তাঁকে কাছ থেকে একটিবার দেখার জন্যে মুখিয়ে থাকেন ভক্তরা। কিন্তু এবার সেই মাধুরী দীক্ষিতকে নিয়েই বিরক্ত দর্শক। হঠাৎ কী এমন হল? সম্প্রতি কানাডায় শো করতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী। সেখানেই নায়িকার আচরণে বিরক্ত হয়েছেন দর্শকরা। টাকা ফেরতের দাবি তুলেছেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং নেটিনাগরিকরাও মাধুরীর আচরণ দেখে ক্ষুব্ধ। আসলে মঞ্চে অভিনেত্রীর পারফর্ম করার দৃশ্যটি বিরক্তিকর ছিল দর্শকদের কাছে। এমনকী কানাডার অনুষ্ঠানের জন্য অভিনেত্রী প্রায় তিন ঘন্টা দেরিতে এসেছিলেন। তাতেই ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। এবং প্রশ্ন তুলেছেন যে, কেন মোটা অঙ্কের টিকিট কেটে অভিনেত্রীর পারফরম্যান্স দেখার জন্যে এতক্ষণ অপেক্ষা করতে হবে? কাঠগড়ায় মাধুরীর কনসার্টের উদ্যোক্তারাও।

অনুষ্ঠানে অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আমার পরামর্শ, মাধুরী দীক্ষিতের কনসার্টে যাবেন না, আপনার টাকা বাঁচান।’ গোটা অনুষ্ঠান ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলি দেখে অনেকেই দাবি তুলেছেন যে, মাধুরীর শো দেখা মানেই “সময়ের অপচয়”। একজন হতাশ দর্শক লিখেছেন, “এটি ছিল সবচেয়ে খারাপ অনুষ্ঠান। এত অসংগঠিত। বিজ্ঞাপনে বলা হয়নি যে মাধুরী কেবল প্রতিটি গানের ২ সেকেন্ড করে নাচবেন। আমরা টাকা ফেরৎ চাইছি।” আরেকজন ব্যবহারকারী বলেছেন, “সবচেয়ে খারাপ শো এটি। দর্শকদের সময় নিয়ে তারা চিন্তা করে না। তিন ঘন্টা দেরি হয়েছে এবং তারপর ভরা ভুলভাল কথাবার্তা।” অনেক ভক্ত শেয়ার করেছেন যে, টিকিট অনুযায়ী, অভিনেত্রীর শো সন্ধ্যা ৭:৩০ টায় শুরুর হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর শো শুরু হয় রাত ১০ টায়। তাঁর শো অনেক দেরিতে শুরু হয়েছিল। তিনি দেরিতে এসে দর্শকদের সময়কে অসম্মান করেছেন।” তবে এত সমালোচনার মাঝেও কিছু ভক্ত মাধুরীকে সমর্থন করেছেন।

 

একজন ভক্ত মন্তব্য করেছেন, “মনে হচ্ছে তিনি বরাবরের মতোই সদয়ভাবে অভিনয় করছেন! এটি প্রযোজনা বা ব্যবস্থাপনা সমন্বয়ের সমস্যা হতে পারে।” আরেকজন ভক্ত লিখেছেন, “মাধুরী দীক্ষিত অসাধারণ। প্রকৃত ভক্তরা তার যেকোনও ঝলক উপভোগ করবেন। যদি এটি সঠিকভাবে সাজানো না হয় তবে এটি তার দোষ নয়। তার উপস্থিতিতে থাকা অন্য কিছু।” তবে এই প্রথম নয়, এর আগে এই বছরের শুরুতে গায়িকা নেহা কক্করের সঙ্গেও এমন একটি ঘটনা ঘটেছিল। তিনিও মেলবোর্নে কনসার্টে দেরিতে পৌঁছানোর জন্যে সমালোচনার মুখোমুখি গিয়েছিলেন। পরে গায়িকা ক্ষমা চেয়ে দুর্বল ব্যবস্থার জন্য আয়োজকদের দায়ী করেছিলেন। তবে কানাডার ঘটনায় এখনও পর্যন্ত, মাধুরী দীক্ষিত বা তার দল কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের