দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাইরাল পাকিস্তানি গার্ল আয়েশার মতো নেচে চরম ট্রোলিংয়ের শিকার মাধুরী দীক্ষিত

নিজস্ব প্রতিনিধি: ইন্টারনেট এখন তছনছ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত ভাইরাল হয়ে চলেছে এক একটা দুর্দান্ত ভিডিও। যা রাতারাতি মানুষকে একেবারে সেলিব্রিটিতে পরিণত করছে। হ্যাঁ, বর্তমানে ইন্টারনেট জুড়ে রাজত্ব করছেন সেই ভাইরাল হওয়া পাকিস্তানি গার্ল। যিনি গত মাসেই লতা মঙ্গেশকরের কন্ঠে বিখ্যাত গান ‘মেরা দিল হ্যায় পুকারে আজা’ গানের সঙ্গে দুর্দান্ত নেচে ভাইরাল হয়ে যান। সম্ভবত তিনি তাঁর বন্ধুর বিয়েতে এহেন পারফরম্যান্স দিয়েছিলেন।

সবুজ সালোয়ার-কামিজ পরে তাঁর এহেন নাচ আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বে রীতিমতো রাজত্ব করছে। এই গানের সঙ্গে তাঁর নিজের সৃষ্টি করা সিগন্যাচার স্টেপে আজ পা মেলাচ্ছেন আমজনতা থেকে সেলিব্রিটি সবাই। আসলে সোশ্যাল মিডিয়াই এক একজন ইউজারকে বানিয়ে দিয়েছে আজ সেলিব্রিটি। যা মূল তারকাদের থেকেও কোনো অংশে কম নয়। তাঁদের কে দেখতে রীতিমতো ভিড় জমায় সাধারণ মানুষ। এবার আয়েশার সৃষ্টি সেই সিগন্যাচার স্টেপে পা মেলালেন বলিউডি ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত।

যে গানে নিজস্ব ভঙ্গিতে নেচে গত মাসেই ভাইরাল হয়েছিলেন আয়েশা নামে ওই পাকিস্তানি গার্ল। ১৯৫৪ সালের ব্ল্যাক-এন্ড-হোয়াইট স্ম্যাশ হিট নাগিন থেকে নেওয়া এই আইকনিক গানটি সম্প্রতি ইনস্টাগ্রামে নতুনভাবে ক্রিয়েট হয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে বরাবরই আদায় কাঁচকলা। তবে শিল্পই একমাত্র পারে সব শত্রুতা ভুলিয়ে মিত্রতা গড়ে তুলতে। তারই প্রমাণ আয়েশা, যিনি কিনা পাকিস্তান গার্ল হয়েও ভারতীয় সঙ্গীতে দুর্দান্ত পারফরম্যান্স সেরেছেন। এদিন মাধুরী একটি সুন্দর পুঁথিযুক্ত সাদা শাড়ি পরে নিজের ভ্যানিটি গাড়িতেই আয়েশার মতো একই স্টেপে পারফরম্যান্স করলেন। একই ভাবে সিগনেচার স্টেপে নাচলেন। কেউ কেউ ভিডিওটি পছন্দ করলেও বেশিরভাগ মানুষই অভিনেত্রীকে নির্মমভাবে ট্রোল করেছেন।

একজন লিখেছেন, ‘এই ট্রেন্ডের ভিডিও নয় ম্যাম।’ আরেকজন বলেছেন, ‘এটা বিরক্তিকর হয়ে উঠেছ, আপনার কাছ থেকে এটা আশা করিনি’। তবে এই প্রথম নয়, অভিনেত্রী ক্যাটরিনা কাইফও এর আগে মেরা দিল ইয়ে পুকারে আজা গানটিতে সুন্দর ভিডিও প্রকাশ বানিয়েছিলেন। ডান্স রিয়েলিটি সিরিজ ঝলক দিকলা জা-র সাম্প্রতিক সিজনে মাধুরী বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন। তাঁকে পর্দায় শেষ দেখা গিয়েছিল ৬ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজ মাজা মাতে। যেখানে অভিনয় করেছিলেন, গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, এবং বরখা সিং।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ