এত বিতর্কের পর শেষমেশ বলিউডে ডেবিউ করতে চলেছেন মহেশ বাবু?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড-দক্ষিণী বিতর্ক এখনও জারি রয়েছে। এই বিতর্কের সূত্রপাত হয়েছিল তেলেগু সুপারস্টার মহেশ বাবু (MAHESH BABU)র একটি বিতর্কিত মন্তব্যের কারণে। মাস কয়েক আগেই তাঁর একটি ছবির প্রেস কনফারেন্সের সময়ে একটি মহেশ বাবু বলেছিলেন যে, তাঁকে এফোর্ট করার সাধ্য নেই বলিউডের। এবং বলিউডে গিয়ে নিজের নাম কামাতে চান না তিনি। তাঁর কথায়, আমি নিজেকে অহংকারী মনে করতে পারি, আমি অনেক কিছু পেয়েছি। হিন্দিতেও প্রচুর ছবিতে অফার পেয়েছি। কিন্তু আমি মনে করি, তাঁরা আমাকে বহন করতে পারবে না। তাই সেখানে গিয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না।

তেলেগু সিনেমায় আমার যে স্টারডম এবং ভালোবাসা পেয়েছি, আমি কখনোই অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে তা হারাতে চাইনি।” আর মহেশ বাবুর মত একজন সুপারস্টারের কাছ থেকে এহেন বিতর্কিত মন্তব্য শুনে স্বাভাবিক ভাবেই চটে যায় গোটা বলিউড মহল। একাধিক বলিউড পরিচালক-প্রযোজক সুপারস্টারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। তবে দক্ষিণের আরও তারকারা বরাবরই বলেন, আমাদের দেশ একটা এবং বিনোদন ক্ষেত্রও একটা। এর কোনো ভেদাভেদ নেই। যদিও এখন দক্ষিণী ইন্ডাস্ট্রি এবং বলিউড পুরো মিলেঝুলে গিয়েছে। একাধিক দক্ষিণী অভিনেতারা বলিউডে এসে রাজত্ব করছেন, আবার একাধিক বলিউড তারকারা দক্ষিণে গিয়ে রাজত্ব করছেন।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, শেষমেষ এই ইন্ডাস্ট্রিতে নাম লেখাতে চলেছেন বিতর্কিত নায়ক মহেশ বাবু। একটি মুম্বই সংবাদ প্রতিবেদন অনুযায়ী, মহেশ বাবু তাঁর আসন্ন সিনেমাটি হিন্দি বাজারে ব্যাপকভাবে প্রকাশ করতে প্রস্তুত, যেটি ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির তৈরি। কিন্তু মহেশ বাবুর অভিনীত ‘সারাকারু ভারি পাতা’, হিন্দি ভাষায় ডাব করা হয়নি বলে চরম ব্যর্থতার শিকার হয়েছে। তবে শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবিগুলিও হিন্দিতে ডাব না হতে পারে। আর যা প্রভাব ফেলতে পারে ছবির উপর। হিন্দি ভাষায় ডাব না হলে এটির ব্যবসাও হবেনা। মহেশ বাবুর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি, সরকারু ভারি পাটা, বক্স অফিসে মারাত্মকভাবে পতন হয়েছিল, কারণ এই ছবি নেতিবাচক রিভিউ এবং মিশ্র প্রতিক্রিয়ার শিকার হয়েছিল। পরশুরাম পরিচালিত, এবং মহেশ বাবু এবং কীর্তি সুরেশ অভিনীত এই ছবিটি মুক্তির মাত্র ২ দিনেও তেমন ব্যবসা করতে পারেনি। কারণ এই ছবিটি পরিবেশক দের জন্য ক্ষতিকর বলে দাবি করা হয়।মহেশ পরবর্তীতে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবিতে কাজ করছেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই