সাত পাকে বাঁধা পড়লেন মহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্র, তাঁদের বিয়ের ভিডিও ঘিরে হৈচৈ

অভিনেত্রী মহিমা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। তবে বর্তমানে তিনি একেবারে ফিট। তাই অভিনয়ে ফিরেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা ইন্টারনেট ভেঙে দিয়েছে প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্র এবং অভিনেত্রী মহিমা চৌধুরির বর-কণে সাজের ছবি। তবে কী বয়সকালে এসে বিয়ে করলেন বলিউডের এই প্রবীণ জুটি? গতকাল রাত থেকেই ভাইরাল হচ্ছে তারকা জুটির কয়েকটি ভিডিও। তা নিয়েই কৌতূহলী নেটপাড়া। ঠিক কী কেস? যদিও অভিনেত্রী মহিমা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। তবে বর্তমানে তিনি একেবারে ফিট। তাই অভিনয়ে ফিরেছেন। অন্যদিকে অভিনেতা সঞ্জয় মিশ্র বলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুকাভিনেতা। তাই বিয়ের পোশাকে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনা জন্ম দিয়েছে।

অনেকেই ভেবে বসেছেন তারা বিয়ে করে ফেললেন নাকি? মহিমা ২০০৬ সালে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন, এই দম্পতি ২০০৭ সালে তাদের মেয়েকে স্বাগত জানান। এবং ২০১৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাই সঞ্জয়ের সঙ্গে মহিমার বিয়ের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই ভেবে বসেন যে, মহিমা আবারও বিয়ে করলেন এবং তাঁর দ্বিতীয় সঞ্জয় মিশ্র ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, তাঁরা একটি ভবন থেকে বেরিয়ে ফটোগ্রাফারদের জন্য পোজ দিচ্ছেন। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আসল বিষয় হল, তাঁরা তাদের আসন্ন সিনেমার জন্য বিয়ের পোশাকে প্রচার সারছেন। আর তাঁদেরকে বিয়ের পোশাকে প্রকাশ্যে আনার পরিকল্পনা ছিল নির্মাতা সিদ্ধান্ত রাজের। তাঁর আসন্ন ছবি ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’-এ গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করছেন মহিমা এবং সঞ্জয়। তাই তাঁদেরকে ছবির প্রচারণার অংশ হিসেবে বিয়ের পোশাকে সাজানো হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এর আগে, নির্মাতারা একটি মোশন পোস্টারও শেয়ার করেছেন যেখানে সঞ্জয় মিশ্রকে কনের সাজে মহিমার ছবি ধরে থাকতে দেখা গিয়েছে। পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, “দুলহান মিল গায়ি হ্যায়, আব তয়ার হো জায়ে, কিয়ঙ্কি বারাত নিকালনে ওয়ালি হ্যায়, আপকে নাজদেকি ইয়া থোড়ে দরজা কে সিনেমা সে (বধূ পাওয়া গেছে, তাই রেডি হও, বিয়ের মিছিল শীঘ্রই শুরু হবে, হয় আপনার কাছাকাছি বা সামান্য দূরত্বে)।” ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্র দুইবার বিবাহ করেছেন, প্রথমটি রোশনি আচার্যের সঙ্গে, যার সঙ্গে অভিনেতার একটি ছেলে রয়েছে। বর্তমানে তিনি কিরণ মিশ্রের সঙ্গে বিবাহিত। কাজের ক্ষেত্রে, ‘পরদেস’, ‘ধড়কান’, ‘ইমার্জেন্সি’ এর জন্যে বিখ্যাত মহিমাকে শেষবার দেখা গিয়েছিল ‘নাদানিয়ান’ ছবিতে। যে ছবিটি সইফ আলি খানের ছেলে ইব্রাহিম খানের ডেবিউ ছবি ছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের