‘প্রস্রাব দিয়ে বানানো চা খেয়েছি, টাইড দিয়ে চুল ধুয়েছি’, শাহজার জেলে দুঃস্বপ্নের ২৬ রাত ক্রিসানের

প্রিয় যোদ্ধারা, জেলে কলম এবং কাগজ খুঁজে পেতে আমার তিন সপ্তাহ পাঁচ দিন লেগে গেল। আমি জোয়ার দিয়ে চুল ধুয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১ মাস শারজাহ জেলে থাকার পর ২৭ এপ্রিল মুক্তি পেয়েছেন ‘সড়ক ২’ -অভিনেত্রী ক্রিসান পেরেইরা। মাদক পাচারকারীরা মিথ্যেভাবে ফাঁসিয়েছিল অভিনেত্রীকে। হলিউডে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে তাঁকে সংযুক্ত আমির আমরাতে পাঠানো হয়েছিল, এবং সেখানেই তাঁকে দেওয়া ট্রফি থেকে মাদক উদ্ধার করে পুলিশ। এরপরে অভিনেত্রীর মা প্রমিলা পেরেইরার অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণসহ মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর মুম্বই থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘ একমাস কারাগারে থাকার অভিজ্ঞতা মোটেও ভালো ছিলনা অভিনেত্রীর। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুর অভিনীত ‘সড়ক ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এদিন ক্রিসানের ভাই কারাগার থেকে ক্রিসানের লেখা একটি চিঠি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

যেখানে তিনি জেলে কাটানো কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন। চিঠিতে লেখা ছিল, “প্রিয় যোদ্ধারা, জেলে কলম এবং কাগজ খুঁজে পেতে আমার তিন সপ্তাহ পাঁচ দিন লেগে গেল। আমি জোয়ার দিয়ে চুল ধুয়েছি। আমি টয়লেটের জল ব্যবহার করে কফি বানানো দেখেছি। আমার যাত্রায় সমর্থনকারী পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানাই। যেন আমি ঠিক বলিউডের সিনেমা দেখেছি চোখের সামনে। আমরা একটি মহান, শক্তিশালী জাতি, এবং আমি দেশে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” ক্রিসানের পরিবার তাঁর মুক্তিতে স্বাভাবিকভাবেই আনন্দিত। শারজাহ কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই অভিনেত্রী তার পরিবারকে ডেকেছিলেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারতে আসবেন তিনি। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে