বোরকা পরে রহস্যময় পুরুষের হাত ধরে মসজিদে মালাইকা, আবারও প্রেমে পড়লেন ‘মুন্নি’?

পেশাগত নয়, ব্যক্তিগত জীবনে বেশি আলোচনায় থাকেন মালাইকা অরোরা। ৫৩ বছর বয়সেও তাঁর ফিটনেস হার মানিয়ে দিতে পারে যে কোনও তরুণী হিরোইনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশাগত নয়, ব্যক্তিগত জীবনে বেশি আলোচনায় থাকেন মালাইকা অরোরা। ৫৩ বছর বয়সেও তাঁর ফিটনেস হার মানিয়ে দিতে পারে যে কোনও তরুণী হিরোইনকে। ২০১৮ সালে সলমান খানের ভাইয়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পর হাঁটুর বয়সী অর্জুন কাপুরের প্রেমে পড়েছিলেন তিনি। এই নিয়ে ট্রোল হলেও তাঁদের জুটিকে বেশ পছন্দ করতেন ভক্তরা। কিন্তু ২০২৫ সালে আচমকাই বিচ্ছেদের ঘোষণা করেন তারকা জুটি। এরপর থেকেই নানা ব্যক্তির সঙ্গে নাম জড়াচ্ছে ‘মুন্নি বদনাম হুয়ি’-খ্যাত অভিনেত্রীর। তবে এবার তাঁকে কালো বোরকা পরে এক রহস্যময় পুরুষের হাত ধরে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে দেখা গেল। ব্যাক্তিটি কে? শুধু মসজিদ নয়, একটি গাড়িতেও নিভৃতে ওই পুরুষের কাঁধে মাথা রেখে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল মালাইকাকে। অভিনেত্রীর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়। তবে কি হিরে ব্যবসায়ী হর্ষ মেহতাকে ছেড়ে এখন নতুন সম্পর্কে মালাইকা?

তবে ভিডিওতে মুসলিম বেশে বোরকা লুকে দেখে অনেকেই মালাইকার সমালোচনা করেছেন। মসজিদের ভিতরে তাঁর পায়ে জুতোও ছিল। তা নিয়েই অভিনেত্রীকে নিয়ে নেটপাড়ায় হাসির ধুম ওঠে। হিন্দু হয়ে তাঁর এমন বেশে অনেকেই আপত্তি জানান। যদিও ভিডিওতে অভিনেত্রীর পোশাক নয়, বরং তাঁর সঙ্গে একজন রহস্যময় পুরুষকে দেখে আগ্রহ দেখিয়েছেন নেটিজেনরা।  আসলে মসজিদে অভিনেত্রীর সঙ্গে ছিলেন ‘যোগী’ সর্বেশ শশী। তাঁকে মালাইকার কাঁধে হাত রাখতে দেখা যায়। সর্বেশ শশীর শেয়ার করা একটি পোস্টে মালাইকাকে তাঁর সঙ্গে একটি গাড়ির ভিতরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। যা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। তবে এই বিষয়ে মালাইকা বা সর্বেশ এখনও কিছু জানাননি।

সর্বেশ শশীর কথা বলতে গেলে, তিনি একজন যোগ-ব্যায়াম উদ্যোক্তা এবং যোগ স্টুডিও চেইন ও ওয়েলনেস প্ল্যাটফর্ম ‘সর্বা’-এর প্রতিষ্ঠাতা। তিনি ২০১৩ সালে ‘জোরবা’ নামক একটি যোগ স্টুডিও প্রতিষ্ঠা করেন, যা পরে ২০১৮ সালে ‘সারভা’ নামে পুনঃব্র্যান্ড করা হয়। ২০১৮ সালে সর্বেশ মালাইকা অরোরার সঙ্গে যৌথভাবে নারীদের জন্য যোগ-কেন্দ্রিক একটি ওয়েলনেস প্ল্যাটফর্ম ‘ডিভা যোগা’ প্রতিষ্ঠা করেন। ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে সর্বেশ নিজের একটি জায়গা বানিয়েছেন। তিনি ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া তালিকায় অন্তর্ভুক্ত। ২০২৪ সালে ‘হাউ টু ফল ইন লাভ উইথ ইয়োগা’ শিরোনামে একটি বইও লিখেছিলেন। মালাইকা ও সর্বেশের মধ্যে পেশাগত সম্পর্কও রয়েছে, কারণ তারা ব্যবসায়িক অংশীদার। তাদের প্রায়শই মুম্বইয়ের ডিভা স্টুডিওতে একসঙ্গে সময় কাটান। এর আগে হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়িয়েছিল মালাইকার। তাঁদের একসঙ্গে একাধিক ইভেন্টে দেখা গিয়েছিল। কিন্তু তাঁরা একসঙ্গে কখনই ক্যামেরাবন্দি হননি। সম্পর্কের বিষয়েও মুখ খোলেননি। এবার দেখার পালা সর্বেশের সঙ্গে সত্যি কি প্রেম করছেন মালাইকা , নাকি এটাও গুজব!

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্য়ান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

বিপর্যস্ত চোরবাগানে বিজয়ায় ‘অন্ধকারে’ই রয়েছে প্রতিমা, হয়নি দেবীবরণ, কবে নিরঞ্জন?

বিসর্জন শেষ হতেই রণক্ষেত্র আরামবাগ! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা, আটক ৬

প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার