হিরে ব্যবসায়ী হর্ষ মেহতাকে নিয়ে গৌরব-কৃতিকার রিসেপশনে মালাইকা, প্রেম করছেন?

গতবছর একজন বিদেশী গায়কের কনসার্টে হর্ষের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীর সঙ্গে হর্ষের সম্পর্কের গুঞ্জন উঠেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মালাইকা অরোরা, এই বলিউড ডিভার পেশাগত জীবনের থেকেও ব্যক্তিগত জীবন বেশি চর্চিত। ৫২ বছর বয়সে তাঁর ফিগার নিয়ে চর্চা চলে, তেমনি তাঁর প্রেমজীবন নিয়েও সমান চর্চা চলে। এককালে সলমান খানের বৌদি ছিলেন তিনি, হ্যাঁ আরবাজ খানের বিবাহিতা স্ত্রী ছিলেন মালাইকা। তবে ২০১৮ সালেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। তাঁদের একটি ছেলেও রয়েছে। তবে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে হাঁটুর বয়সী অর্জুন কাপুরের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। তাঁদের ছবি-ভিডিওগুলি নিয়ে ট্রোলড হলেও তাঁদের অনেক ভালবাসা দিয়েছেন ভক্তরা। কিন্তু ২০২৪ সালেই তাঁদের প্রেম ভেঙে যায়। তবে এখনও তিনি সকল পুরুষের ঘুম উড়িয়ে দিতে পারেন। এখন আবার হীরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তারা প্রেমের গুজব চলছে।

গতবছর একজন বিদেশী গায়কের কনসার্টে হর্ষের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীর সঙ্গে হর্ষের সম্পর্কের গুঞ্জন উঠেছে। গত কয়েক মাস ধরে তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছে। কিন্তু মালাইকা এবং হর্ষ এখনও তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক করতে চাইছে না। গতকাল বৃহস্পতিবার, ক্রিকেট সঞ্চালক গৌরব কাপুর এবং কৃতিকা কামরার রিসেপশনে আবারও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে নিজেদের সম্পর্ককে আড়াল করতে একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেননি মালাইকা এবং হর্ষ। কিন্তু দুটিতে একসঙ্গে দেখে আবারও আবারও নেটপাড়ায় তাঁদের নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিন কয়েক আগেই এক টেলিভিশন অভিনেতার সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ অবস্থার ভিডিও নিয়েও কম চর্চা হয়নি। এদিন গৌরব-কৃতিকার রিসেপশনে আনন্দের সঙ্গে প্যাপের জন্য পোজ দিয়েছেন তাঁরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

অভিনেত্রীকে রূপালী পোশাকে অত্যাশ্চর্য লাগছিল, কিন্তু হর্ষ গোপনে ভেন্যুতে প্রবেশ করেছিলেন। কিন্তু পাপারাজ্জি দের ক্যামেরায় ধরা পড়ে যান তিনি। কিন্তু তাঁরা একসঙ্গে পোজ দেননি।ভিডিওগুলি ভাইরাল হতেই একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘তাহলে আবারও প্যাপসদের চোখে ধুলো দিলেন হর্ষ।’ আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘হর্ষ বেশ সুদর্শন।’ বয়সের দিক থেকে মালাইকার থেকে প্রায় ১৯ বছরের ছোট হর্ষ, তাঁর বয়স এখন ৩৩ বছর। এর আগে অর্জুন মালাইকার থেকে ১২ বছরের ছোট ছিলেন। সবাই ভেবেছিলেন, অর্জুন এবং মালাইকা বিয়ে করবেন, ২০২৪ সালে, প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর আলাদা হয়ে যান তাঁরা। তবে মালাইকা অর্জুনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সোচ্চার থাকলেও, তিনি এখনও হর্ষের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খোলেন নি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক