মালায়লি মতে বিয়ে সারলেন সূরজ-মৌনি

অপেক্ষার অবসান, মালায়লী মতে বিয়ে সেরে ফেললেন সূরজ নাম্বিয়ার ও বঙ্গতনয়া মৌনি রায়। স্বামী-স্ত্রীয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন সূরজ-মৌনি

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান, মালায়লি মতে বিয়ে সেরে ফেললেন সূরজ নাম্বিয়ার ও বঙ্গতনয়া মৌনি রায়। স্বামী-স্ত্রীয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন সূরজ-মৌনি। যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় বাঙালি মতে বিয়ে হবে মৌনি রায়ের। যেহেতু কোচবিহারের বাঙালি বাড়ির সন্তান মৌনি, তাই সন্ধ্যায় সেই মতে বিয়ে সারবেন তিনি। গোয়াতে কাছের বন্ধু ও আত্মীয় স্বজনদের মাঝেই বিয়েটা সেরেছেন মৌনি রায়। সূরজের বাড়ির নানা রীতি মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে। সেই সংক্রান্ত ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলসূত্র পরিয়ে মৌনিকে আপন করে নিয়েছেন সূরজ।

গত ২৬ তারিখ থেকেই মৌনি-সূরজের ডেস্টিনেশন ওয়েডিং-এর পর্ব শুরু হয়েছে। গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান দিয়েই বিয়ের পর্ব শুরু। যা বৃহস্পতিবার সকালে বিয়ে’র একটি পর্বে এগিয়েছে। এদিন সন্ধ্যায় সূরজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন মৌনি রায়। যেহেতু পাত্র সূরজ জৈন সম্প্রদায়ের তাই মালায়লী রীতিতেই আগে বিয়েটা সারা হয়েছে বলে জানা যাচ্ছে। বিয়েতে টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখ হাজির হয়েছে। কনের বন্ধু মন্দিরা বেদী, অর্জুন বিজলানি, আশকা গোরাডিয়া, রুপালি কাদিয়ান, ওমকার কাপুর, শিবানি মল্লিকা সিং সহ আরও অনেকে।

করোনা অতিমারীর কারণেই মৌনির বিয়েতে যাচ্ছেন না অয়ন মুখার্জী, রণবীর কাপুর ও আলিয়া ভাট।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা