Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঐন্দ্রিলার প্রয়ানে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হল না কোনও মিরাকল। সহকর্মী থেকে অনুরাগী লক্ষ মানুষের প্রার্থনা ও ভালবাসাকে ব্যর্থ করে দিয়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। মাত্র ২৪ বছর বয়সে দু বার মারণব্যাধি ক্যান্সারকে জয় করেছিলেন অভিনেত্রী। কিন্তু গত ১ নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। তারপর থেকে দীর্ঘ ২০ দিন জীবন মৃত্যুর অসম লড়াই শেষে রবিবার হার মানলেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত। অভিনেত্রীর অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধায় (Mamata Bandhyopadhay)।

মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধায় তাঁর শোকবার্তায় লিখেছেন, “বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকাল-প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ঐন্দ্রিলার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি”। এখানেই না থেমে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যেভাবে লড়াই করেছেন সকলের কাছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে”। প্রসঙ্গত দুবার মারণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন অভিনেত্রী। অভিনয় জগতেও নতুন করে কাজ শুরু করেছিলেন তিনি। ঐন্দ্রিলার এই অদম্য মনের জোরের কারনে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এই বছর ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলি সম্মান অ্যাওয়ার্ড প্রদান করে।

উল্লেখ্য ১ নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এরপর থেকেই কোমায় ছিলেন অভিনেত্রী। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা। মাঝে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শুক্রবার থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার মধ্যরাতে পর পর ১০ বার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। এরপর রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে রবিবারই কেওড়াতলা মহাশ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে হাসপাতাল থেকে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা’র দেহ প্রথমে কুদঘাটে তাঁর আইভরি টাওয়ার-এর বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর বিকেল ৫টায় কুদঘাটের বাড়ি থেকে মরদেহ এন টি ওয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে সন্ধ্যা ৬টা নাগাদ ঐন্দ্রিলা শর্মার মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে ।

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ