‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

কাঞ্চন নতুন সরকারের উদ্দেশে নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, 'আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, যাঁরা নতুন সরকার গড়তে চলেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ফুটল পদ্মফুল। ধসে গেলে তৃণমূল। ২০৭ আসন পেয়ে ঐতিহাসিক জয় হয়েছে বিজেপির। ৪০ আসন পেয়ে পিছিয়ে তৃণমূল। প্রথমবার বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। পরিবর্তন চেয়েই BJP কে মসনদে বসাল বাংলার মানুষ। বিজেপি মানুষের সেই বিশ্বাস রাখবে বলেই মনে করছেন অনেক গুণীজন। যার মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। এ বছরের নির্বাচনে কাঞ্চনকে টিকিট দেয়নি তৃণমূল। 

যদিও তিনি ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে উত্তরপাড়ার সক্রিয় বিধায়ক হয়ে উঠেছিলেন। কিন্তু এ বছর টিকিট না পাওয়ায় তিনি আর ভোটযুদ্ধে লড়তে পারলেন না। তাঁর জায়গায় ওই কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনিও বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীর কাছে হেরে গিয়েছেন। গতকাল বিজেপি জিততেই নতুন সরকারের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। সোমবার (৪ মে) রেজাল্ট ঘোষণার পর থেকেই রাজ্যে বিজেপির আগমন নিয়ে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন গুণীজনেরা।

 

 

View this post on Instagram

 

A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)

তাঁদের মধ্যে কাঞ্চন নতুন সরকারের উদ্দেশে নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, যাঁরা নতুন সরকার গড়তে চলেছেন। এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ অনুযোগ না পাওয়া হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছে। আমি আশা রাখব, নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের আশা পূরণ করবে। শুধু একটাই চাইবো, একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক, শান্তির পথ ধরে, হিংসার পথ ধরে নয়।’ অর্থাৎ এই পোস্টের মাধ্যমে টিকিট পাওয়ার যন্ত্রণা প্রকাশ করলেন কাঞ্চন।  যদিও শুধু কাঞ্চন মল্লিক নয়, সুপারস্টার জিত, অঙ্কুশ হাজরার মতো একাধিক তারকা বাংলার বিজেপি আসার কারণে আনন্দ প্রকাশ করেছেন। এবং নতুন সরকার গঠনের জন্যে বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে দিন কয়েক ধরেই কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজের দ্বিতীয়বার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন উঠছে, কারণ ভোটের দিন শ্রীময়ীকে ঢিলেঢালা পোশাকে পেট ধরে রাখতে দেখা যায়। তখন থেকেই গুঞ্জন আবারও মা হতে চলেছেন অভিনেত্রী। তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু