ইডির পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মমতার, সঙ্গে হাঁটলেন দেব, রচনারা

প্রায় ৬ কিলোমিটার হেঁটে হাজরা জনসভায় বক্তব্য সেরে মিছিল শেষ করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর পাশে তাঁর নেতা-নেত্রী মহলের পাশাপাশি দেখা মিলল টলিউড নক্ষত্রদেরও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের পরামর্শকারী সংস্থা আইপ্যাকের তিনটি দফতরে ইডির হানার প্রতিবাদে এবার রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৯ জানুয়ারী) দুপুর তিনটে থেকে যাদবপুর ৮বি থেকে শুরু হয়েছে এই প্রতিবাদী মিছিল। গতকাল আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে অভিযান চালায় ইডি। খবর শুনেই সেখানে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী, রণংদেহী মেজাজে সুর চড়ান তিনি। আজ একই প্রতিবাদে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক দফতরে ধর্না দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রা। যার মধ্যে ছিলেন শতাব্দী রায়, মহুয়া মৈত্র থেকে শুরু করে বাংলার মোট ৮ জন তৃণমূল নেত্রী। প্লেকার্ড হাতে নিয়ে তারা প্রতিবাদ জানান। এবং রাজ্যের ভোট সম্পর্কিত তথ্য ইডি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলেন।

নয়াদিল্লিতে প্রতিবাদের সময় দিল্লি পুলিশ তাঁদের টেনে–হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে মিছিলে অংশ নিলেন। এদিন তাঁর মিছিল শুরু হওয়ার আগে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে ভিড় দেখা যায় নেতা–কর্মীদের থেকে সাধারণ মানুষের। জনস্রোতে ভাসে মহানগরী। প্রায় ৬ কিলোমিটার হেঁটে হাজরা জনসভায় বক্তব্য সেরে মিছিল শেষ করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর পাশে তাঁর নেতা-নেত্রী মহলের পাশাপাশি দেখা মিলল টলিউড নক্ষত্রদেরও। রাজ্যের মসনদে বসার পর থেকেই রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে টলিউডের একাধিক তারকা বিধায়ক-সংসদ হয়েছেন বাংলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হুগলি থেকে দাঁড়িয়ে জিতেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সুপারস্টার দেব তৃণমূলের টিকিটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে দাঁড়িয়ে তিনবার জয়ী হয়েছেন।

এছাড়া কাঞ্চন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক, শতাব্দী রায় বীরভূমের সাংসদ, জুন মালিয়া খড়গপুরের সাংসদ, সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র, সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ হয়েছেন। এছাড়া আগামী বিধানসভা নির্বাচনেও একাধিক টলি তারকারা প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন সমাবেশে টলিউডের একাধিক তারকাকে দেখা যায়। আজকের প্রতিবাদ মিছিলেও তার ব্যতিক্রম হলনা। কাঞ্চন মল্লিক, দেব, সোহম চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সুদিপ্তা বন্দোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রণিতা, সুভদ্রা ঊর্মিলা বসু, দিগন্ত বাগচী, ভরত কল,  তিয়াসা লেপচা-সহ একাধিক টলিউড তারকাদের মিছিলে অংশ নিতে দেখা গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হেঁটে তাঁর ভরসা হয়ে উঠতে দেখা গিয়েছে। তাঁদের যথেষ্ট আত্মবিশ্বাসী হতে দেখা গিয়েছে। তাঁদের মমতার সঙ্গে বিভিন্ন বাতালাপ সারতেও দেখা গিয়েছে, পরামর্শ নিতেও দেখা গিয়েছে।

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো