সন্ন্যাস তো নিয়েছেন, আদৌ বেদ ও শাস্ত্রের জ্ঞান আছে? চোখ বুজে উত্তর দিলেন মমতা

এবার সেই প্রশ্নের উত্তর দিলেন মমতা কুলকার্ণী। সম্প্রতি বিখ্যাত শো 'আপ কি আদালতে' অংশ নিয়েছিলেন মমতা কুলকার্ণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণের পর থেকেই চর্চায় রয়েছেন মমতা কুলকার্ণী। গত সপ্তাহেই মহাকুম্ভের মহামণ্ডলেশ্বর কিন্নর আখড়ায় গিয়ে সন্ন্যাস সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা কুলকার্ণী। সঙ্গে নামও বদলেছেন অভিনেত্রী মমতা কুলকার্ণী। নব্বইয়ের দশকে বলিউড রীতিমতো দাপিয়ে বেরিয়েছেন মমতা কুলকার্ণী। সাহসী চরিত্রেও পুরুষদের ঘুম উড়িয়েছেন মমতা কুলকার্ণী। তবে মাদক যোগে নাম জড়ানোর পরেই বিদেশে চলে যান মমতা কুলকার্ণী। ২৫ বছর পর গতবছর ডিসেম্বরে দেশে ফিরেছেন অভিনেত্রী। যদিও তিনি আগেই জানিয়েছে ন, অভিনয়ে নয়, বরং মহাকুম্ভে যোগ দিতেই তিনি ভারতে এসেছেন। মহামণ্ডলেশ্বর কিন্নর আখড়ায় গিয়ে সন্ন্যাস সন্ন্যাস গ্রহণ করেন মমতা। সন্ন্যাস গ্রহণের সময় অঝোরে কাঁদতেও দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওগুলি ভাইরাল হতেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষের ঝড়। ইতিমধ্যেই অভিনেত্রীকে কিন্নর আখড়া থেকে বিতাড়িত করা হয়েছে। জানা যায়, কিন্নর আখড়ার বড় দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে, কিন্তু তা কাউকে না জানিয়েই। এছাড়াও সন্ন্যাস নিয়ে মস্তক মুণ্ডন করতে চাননি মমতা। তাই কিন্নর আখড়ার প্রধান তাঁকে বিতাড়িত করেছেন। কিন্তু প্রশ্ন মমতা কি সত্যিই মন থেকে সন্ন্যাস নিয়েছেন? বেদ ও শাস্ত্র নিয়ে তাঁর কী আদৌ কোনও জ্ঞান রয়েছে? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন মমতা কুলকার্ণী। সম্প্রতি বিখ্যাত শো ‘আপ কি আদালতে’ অংশ নিয়েছিলেন মমতা কুলকার্ণী।

সেখানেই তাকে একের পর এক প্রশ্নবিদ্ধ করেন শোয়ের সঞ্চালক। প্রথমেই তিনি মমতাকে জিজ্ঞাসা করলেন, যাঁরা সন্ন্যাস গ্রহণ করেন, মহামণ্ডলেশ্বর সম্মান পান, তাঁদের বেদ ও শাস্ত্র নিয়ে অভূতপূর্ব জ্ঞান রয়েছে। মমতা কি আদৌ বেদ ও শাস্ত্র নিয়ে কিছু জানেন? এই প্রশ্ন শুনেই মমতা কুলকার্ণী চোখ বুজে বিড়বিড় করে মন্ত্র জপতে শুরু করেন। আর ভিডিওটি দেখার পর হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। একজন বলেছেন, ‘রানা জি তোমাকে কখনও ক্ষমা করবে না।’ আসলে মমতা কুলকার্ণীকে মহামণ্ডলেশ্বর সম্মাননা দেওয়ায় ঋষি ও সাধুরা ঘোরতর বিরোধিতা করেছেন। তাই কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস তাঁকে বিতাড়িত করেন। সন্ন্যাস নেওয়ার পর মমতার নাম হয় শ্রী মাই মমতা নন্দ গিরি। আখড়া কর্তৃপক্ষের দাবি, মমতা সন্ন্যাস গ্রহণ না করেই মহামণ্ডলেশ্বর পদ পেয়েছেন, যা নীতিবিরুদ্ধ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক