কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ ছাড়লেন দাউদের সঙ্গে নাম জড়ানো মমতা কুলকার্নি

Share:

নিজস্ব প্রতিনিধি: রূপান্তরকামীদের ধর্মীয় সংস্থা কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিলেন মাদক পাচারে নাম জড়ানো প্রাক্তন বলি অভিনেত্রী মমতা কুলকার্নি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সমাজমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ওই পদত্যাগের কথা ঘোষণা করেছেন অন্ধকার জগতের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিমের ‘প্রেমিকা’ হিসেবে পরিচিত শাহরুখ খান-সলমন খানের সহ অভিনেত্রী।

গত বছরের জানুয়ারিতে মহাকুম্ভে বলি অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণের কথা জানাজানি হয়েছিল। রূপান্তরকামীদের ধর্মীয় সংস্থা কিন্নর আখড়ায় সন্ন্যাস গ্রহণের সমস্ত রীতি পালন করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা পরে দুধস্নানের পরে তাঁকে ফুলের মালায় সাজিয়ে দেওয়া হয়। এর পরেই তাঁকে মহামণ্ডলেশ্বর পদে বসানো হয়। ওই পদ পেতে কিন্নর আখড়ার শীর্ষ পরিচালকদের তিনি ১০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন মমতা। এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে বলেছিলেন, ’১০ কোটি তো দূরের কথা, আমার নিজের কাছে এক কোটিও নেও।’ যদিও মমতার মতো এক বিতর্কিত অভিনেত্রীকে গুরুত্বপূর্ণ পদে বসানোর বিষয়টি আখড়ার সদস্যেরা মেনে নিতে পারেননি।

এদিন ইনস্টাগ্রামে কিন্নর আখড়ার সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দেওয়ার কথা জানিয়ে মমতা লেখেন, ‘পুরোপুরি সঠিক মানসিক অবস্থায় আমি ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে পদত্যাগ করছি। আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর প্রতি কোনও বিদ্বেষ নেই। এতদিন ধরে শ্রদ্ধা জানানোর জন্য সকলের প্রতি রইল ভালবাসা।’ নিজের গুরু শ্রীচৈতন্য গঙ্গাগিরি নাথের কথা উল্লেখ করে মমতা লিখেছেন, ‘শ্রীচৈতন্য গঙ্গাগিরি নাথ কোনও আনুষ্ঠানিক উপাধি গ্রহণ করেননি। আমি ২৫ বছর ধরে নীরবে সন্ন্যাস চর্চা করেছি এবং যে কোনও দল, কোনও নির্দিষ্ট গোষ্ঠী বা সমমনা ব্যক্তির সাথে সম্পর্কিত না হয়েও আমার জ্ঞান যেখানেই এবং যখনই প্রয়োজন সেখানে ভাগ করে নেব।’

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়