দেব-মিমি-সৌমিতৃষার পর এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন ছোট পর্দার ‘মৌরী’

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব -সৌমিতৃষা ও মিমির পর এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর শুনানিতে হাজিরার দিতে বলা হয়েছে অভিনেত্রী মানালি দে-কে। জানা গিয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যেই তাঁকে সংশ্লিষ্ট দফতরে উপস্থিত থাকতে হতে পারে। মূলত, বাবার নামের বানান সংক্রান্ত একটি ছোট ত্রুটির কারণেই এই শুনানির নোটিস পাঠানো হয়েছে।

মানালির বাবার নাম ইংরেজিতে “Nitai” হলেও নথিতে তা “Netai” হিসেবে নথিভুক্ত হয়েছে বলে অভিযোগ। যদিও বাংলায় নামের বানান পুরোপুরি সঠিক রয়েছে। এই বিষয়টি নিয়েই প্রশাসনের তরফে তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। এর আগেও একই প্রক্রিয়ার আওতায় অভিনেতা দেব, সৌমিতৃষা কুন্ডু, মহম্মদ শামকু, প্রাক্তন ক্রীড়াবিদ লক্ষ্মীরতন শুক্লা সহ একাধিক পরিচিত ব্যক্তিত্বকে হাজিরা দিতে বলা হয়েছিল।

আরও পড়ুন: SIR- শুনানিতে দেবের পর এবার ডাক মিমিকে, কী বললেন অভিনেত্রী?

এই প্রসঙ্গে মানালি দে জানান, তাঁর বাবার নামের বানান নিয়ে আদৌ কোনও সমস্যা নেই। তিনি জানান, ” ইংরেজিতে বানান একটু আলাদা হয়ে গিয়েছে, কিন্তু বাংলায় পুরোপুরি ঠিক আছে। এর আগেও আমি সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছি। তখন বলা হয়েছিল অটো কারেক্ট হয়ে যাবে। কিন্তু আবার সেই একই কারণে শুনানিতে ডাকা হচ্ছে।”

অভিনেত্রীর বক্তব্য, যদি বাংলাতেও নামের বানান ভুল থাকি তাহলে বিষয়টি বোঝা যেত। কিন্তু শুধুমাত্র ইংরেজি বানান নিয়ে বরাবর ডাক পড়ায় তিনি কিছুটা হতাশ। মানালির কথায়, ” আমি একজন সাধারন মানুষ। এভাবে হঠাৎ করে হাজিরা দিতে বলা হলে কাজকর্মের সমস্যা তো হবেই। আমার মনে হয়, আঞ্চলিক ভাষার নথিকেও গুরুত্ব দেওয়া উচিত।” তিনি আরও বলেন, বাবার নামের বানান সংশোধনে যা যা দরকার সব কাগজপত্র তিনি আগেই জমা দিয়েছেন। তবুও বারবার একই বিষয়ে শুনানির ডাক আসায় প্রশ্ন উঠছে প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ