SIR- শুনানিতে দেবের পর এবার ডাক মিমিকে, কী বললেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে SIR শুনানি। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি কেউই বাদ যাচ্ছেন না সেই তালিকা থেকে। দেবের পরে এবার ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। আগামী শনিবার তাঁকে হাজির থাকতে বলা হয়েছে। হাজিরা দিতে যাবেন বলে জানিয়েছেন স্বয়ং অভিনেত্রী।

জানা গিয়েছে, গত ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে SIR শুনানি। লক্ষ লক্ষ মানুষকে এই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা, অভিনেত্রী থেক শুরু করে রাজনৈতিক জনপ্রতিনিধিরা। রয়েথে ৮০ পেড়িয়ে যাওয়া সাধারণ ভোটার। সর্বত্রই হেনস্থার ছবি। জানা গিয়েছে, যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর বিধানসভা কেন্দ্র কসবা। তিনি কসবাতে ভোট দেন। তাঁর কাছে নোটিশ আসার কথা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। বলেছেন, ৩১ জানুয়ারি অবশ্যই যাবেন শুনানি কেন্দ্রে।  যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে তাই নিয়েই যাবেন।

২০১২ সালে প্রথম সিনেমা করেছিলেন মিমি। কিন্তু অভিনয় জীবন শুরু তারও আগে। ২০১৯ সালে সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর এই অভিষেক হয়েছিল অত্যন্ত চমকপ্রদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে  যাদবপুর থেকে প্রার্থী হয়েছিলেন। সেই নির্বাচনে মিমি চক্রবর্তী রেকর্ড ভোট পেয়ে জয়লাভ করে লোকসভার সদস্য হন। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি লোকসভার সাংসদ পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন। এখন সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি। শুক্রবার মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই মুহূর্তে এই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন মিমি।

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক