‘শট দেওয়ার পরই টাকা চাইতাম’, আর্থিক সংকটের দিনগুলো ফিরে দেখলেন মনোজ বাজপেয়ী

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবন সংগ্রামের বিষয়ে মুখ খুলেছেন মনোজ বাজপেয়ী। জানিয়েছেন, একটা সময়ে শো-টাইমের জন্য ব্যক্তিগতভাবে পরিবেশকদের কাছে অনুরোধ করতেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোজ বাজপেয়ী, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। এখনও পর্যন্ত কেরিয়ারে অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু একটা সময় একটি ছবি জোগাড় করার জন্যে পরিবেশকদেরকে অনুরোধ করতে হত, ছবি শেষ করার পর টাকার জন্যে প্রযোজকদের কাছে ভিক্ষা চাইতে হত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবন সংগ্রামের বিষয়ে মুখ খুলেছেন মনোজ বাজপেয়ী। জানিয়েছেন, একটা সময়ে শো-টাইমের জন্য ব্যক্তিগতভাবে পরিবেশকদের কাছে অনুরোধ করতেন তিনি। এমনকী অর্থদাতাদের কাছেও টাকা চাইতেন তিনি। মনোজ বাজপেয়ী, পর্দার অভিনয়ের বাইরেও, স্বাধীন চলচ্চিত্র নির্মাণের জন্যে পরিচিত। বর্তমানে তিনি তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যুগনুমা’র জন্য শিরোনামে আছেন। যেখানে তাঁর অভিনয় আবারও দর্শকদের মুগ্ধ করেছে। ছবিটি প্রশংসা কুড়ালেও, মনোজ প্রকাশ করেছেন যে, তার কাজ কেবল অভিনয়েই সীমাবদ্ধ নয়।

ছবি শেষ করে পরবর্তী ছবির জন্যেও তাদের প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে হত। ছবির পারিশ্রমিকের জন্যে প্রযোজকদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হত। একটি সাক্ষাৎকারে, অভিনেতা জানিয়েছেন, অতীতে তিনি বহু পরিবেশক এবং প্রদর্শকদের কাছে ভাল অনুষ্ঠান পাওয়ার জন্য অনুরোধ করতেন এবং এমনকি সম্ভাব্য অর্থদাতাদের কাছে অর্থের জন্য যোগাযোগ করতেন। কেরিয়ারের কঠিন সময় সম্পর্কে অভিনেতা বলেন, ‘এমন একটা সময় গিয়েছে, যেখানে শট শেষ হওয়ার পরে, আমাকে ভ্যানিটি ভ্যানে উঠেই অর্থদাতাদের কাছ থেকে টাকা চাইতে হত। তাদের বলতাম, কিছু পয়সা দাও। ফিল্ম করব। পরিবেশকদের কাছেও আবেদন করতাম। তবে যখন আমরা এই ধরনের ছবি করি, তখন এটা আমাদের দায়িত্ব হয়ে যায় তহবিল কেনা। তখন পরিবেশকের অফিস থেকে প্রদর্শকের অফিসে, আমাকে অনুরোধ করতে হত যে, ‘আমাকে একটি শো দিন, একটি ভালো শো।’

হিন্দি সিনেমায় মনোজ বাজপেয়ীর ভক্তদের সংখ্যা এক ভিন্ন স্তরে। ‘ব্যান্ডিট কুইন’, ‘সত্য’, ‘শূল’, ‘জুবেইদা’, ‘এলওসি কার্গিল’, ‘বীর-জারা’, ‘রাজনীতি’, ‘আরক্ষণ’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘স্পেশাল ২৬’, ‘আলিগড়’, ‘জোরাম’ এবং ‘ইন্সপেক্টর জেন্ডে’-এর মতো একাধিক ছবি দিয়ে তিনি ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘রে’ এবং ‘কিলার স্যুপ’-এর মতো তাঁর ওটিটি শোতেও তিনি তাঁর সেরাটা দিয়েছেন।তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জুগনুমা’, রাম রেড্ডি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন, তিলোত্তমা শোম, দীপক ডোব্রিয়াল, প্রিয়াঙ্কা বোস, আওয়ান পুকোট এবং হিরাল সিধু। জুগনুমা গতকাল, ১২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস