চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ের মৃত্যুর পরে প্রথমবার পৈতৃক ভিটেয় পা মনোজ বাজপেয়ীর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মা বেঁচে থাকাকালীন হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও নিয়মিতই বিহারে নিজের জন্মভিটেয় ছুটে যেতেন অভিনেতা মনোজ বাজপেয়ী। কিন্তু মা মারা যাওয়ার পরে পৈতৃক ভিটের সঙ্গে সম্পর্ক প্রায় ছিলই না। গতকাল বৃহস্পতিবার নিজের আসন্ন ছবি ‘গুলমোহর’ এর প্রচারে বিহারের জন্মভিটেয় হাজির হলেন বলিউড অভিনেতা। আর জন্মভিটের সঙ্গে তাঁর হাজারো স্মৃতি শেয়ার করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অসংখ্য অনুরাগীদের জন্য।

আগামী ৩ মার্চ ওটিটি প্লাটফর্ম ‘ডিজনি হটস্টার’-এ মুক্তি পাচ্ছে ‘গুলমোহর’। ছবিতে মনোজ বাজপেয়ী ছাড়াও অভিনয় করেছেন  শর্মিলা ঠাকুর, সিমরান, সুরজ শর্মা। এই ছবির মাধ্যমেই ১১ বছর বাদে ফের অভিনয় জগতে ফিরেছেন শর্মিলা। পারিবারিক ও কমেডি ধাঁচের ছবিটি দর্শকদের যেমন ভাবাবে, তেমনই হাসাবে বলেই দাবি করেছেন মনোজ। ছবি মুক্তির আগে আচমকাই বিহারে নিজের পৈতৃক ভিটেতে হাজির হয়েছিলেন মনোজ।

ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেছেন ‘গুলমোহর’ অভিনেতা। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘সত্যিকারের ঘর তৈরি হয় সেখানে যাঁরা বসবাস করেন তাঁদের ঘিরেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানেই আমি জন্মেছিলাম। ঘরের মধ্যে একটি আলমারি ছিল। যেখানে মা দই, বরফি আর পেড়া রাখতেন। আমি মাকে লুকিয়ে ওই বরফি, দই চুরি করে খেতাম।’ মা মারা যাওয়ার পরে যে প্রথমবার জন্মভিটেয় পা রেখেছেন তা জানিয়ে মনোজ বলেছেন, ‘যেখানে হৃদয় থাকে, সেটাই আসল ঘর।’

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ