১৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার ঘোষণা গায়ক-অভিনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ১৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার ঘোষণা করলেন মরাঠি অভিনেতা তথা গায়ক রাহুল দেশপাণ্ডে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক বার্তায় স্ত্রী নেহার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরেই স্ত্রীর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেছিল বলেও লুকানো তথ্য প্রকাশ্যে এনেছেন রাহুল।

এদিন ‘ইনস্টাগ্রাম’-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকেই আমার দীর্ঘ যাত্রাপথে এক অর্থবহ অংশ ছিলে। সেই কারণেই আমি তোমাদের সাথে একটি ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চাই। আমি ইতিমধ্যেই তোমাদের কারো কারো সাথে এই খবরটি শেয়ার করেছি। ১৭ বছর বিয়ে এবং অসংখ্য স্মৃতিবহনকারী  নেহা এবং আমি পারস্পরিকভাবে আলাদা হয়েছি এবং স্বাধীনভাবে আমাদের জীবন চালিয়ে যাচ্ছি। ২০২৪ সালের সেপ্টেম্বরে আমাদের আইনি বিচ্ছেদ সৌহার্দ্যপূর্ণভাবে চূড়ান্ত হয়েছে।’

তবে স্ত্রী নেহার সঙ্গে সম্পর্কে ইতি টানলেও কন্যা রেণুকাকে ভাল মানুষ হিসাবে গড়ে তোলা যে তাঁর জীবনের অন্যতম লক্ষ্য তাও জানাতে ভোলেননি রাহুল। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদের মেয়ে রেণুকার ভবিষ্যত স্বার্থের কথা মাথায় রেখেই আমি আর নেহা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। রেণুকা আমার সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমি তাকে নেহার সাথে অটল ভালবাসার সঙ্গে সহ-পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যদিও এটি ব্যক্তিগতভাবে আমাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, তবুও বাবা-মা হিসেবে আমাদের বন্ধন এবং একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা দৃঢ় থাকবে। এই সময়ে আমাদের গোপনীয়তা এবং সিদ্ধান্তের প্রতি আপনাদের সমর্থনের আমি সত্যিই কৃতজ্ঞ।’

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন