মাসাবার বিয়ের ৬ মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধতে প্রস্তুত তাঁর প্রাক্তন স্বামী মধু মান্তেনা ও প্রেমিকা ইরা ত্রিবেদী

তাঁরা 5-তারা হোটেলে নয়, বরং একটি মন্দিরে ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুদের দ্বারা বেষ্টিত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরু থেকেই বলিউড চলছে জমজমাটি বছর। শাহরুখের পাঠানের হাত ধরেই ফাটাফাটিভাবে শুরু হল ২০২৩। গত বছর বলিউডে তেমন সাফল্য না প্রবেশদ্বার করতে পারলেও চলতি বছরের শুরু থেকেই লক্ষী ঢুকছে বলিউডে। এদিকে চলতি বছরের প্রথমেই সাত পাকে বাঁধা পড়েছেন একাধিক তারকা জুটি। সিদ্ধার্থ-কিয়ারা থেকে শুরু করে মাসাবা-সত্যদীপ-সহ একাধিক কপত-কপতী বিবাহ সম্পন্ন করেছেন। সম্পর্কের পরিণতি দিয়েছেন।

এখন আবার গুঞ্জন আগামী অক্টোবরেই বিবাহবন্ধনে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডা। তবে মাসাবা গুপ্তা- সত্যদীপ মিশ্র দ্বিতীয় বিবাহ করেছেন। এবার তাঁদের দলেই নাম লেখাতে চলেছেন অভিনেত্রী ইরা ত্রিবেদী। আগামী জুনেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ইরা ত্রিবেদী ও মধু মান্তেনা। প্রযোজক মধু মান্তেনা আগামী জুনেই লেখিকা তথা যোগিনী ইরা ত্রিবেদীকে বিয়ে করতে চলেছেন। জানুয়ারী ২০২৩ সবই ছিল শুভ সূচনা! পাঠান যখন বক্স অফিসের রেকর্ড ভাঙছিল, তখন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সত্যদীপ মিশ্রের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। মাসাবা, আগে প্রযোজক মধু মান্তেনার বিবাহিত স্ত্রী ছিলেন।

২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়৷ মাসাবার পরে, মধু এবার লেখক এবং যোগিনী, ইরা ত্রিবেদীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত৷ মাসাবা গুপ্তা ২৭ জানুয়ারী, সত্যদীপ মিশ্রকে বিয়ে করার পরে, তাঁর প্রাক্তন স্বামীর মধু মান্তেনা ১১ জুন একটি মন্দিরে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত। মাসাবা ও মধুর বিয়ের বয়স ছিল চার বছর। যদিও প্রযোজক এখনও কোনও মন্তব্য করেননি, একটি সূত্র ETimes-কে জানিয়েছেন, “তাঁরা ৫-তারা হোটেলে নয়, বরং একটি মন্দিরে ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুদের দ্বারা বেষ্টিত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করবেন।” জানা গিয়েছে, মধু মান্তেনা এবং ইরা ত্রিবেদী বেশ কিছুদিন ধরে একে অপরকে চেনেন। এখন, তাঁদের দুজনের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে