বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম। দেশের পূর্বাঞ্চলের হাই ফেনস প্রকৃতি সংরক্ষণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।  দীর্ঘ দিন ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দাবানল।  গত শুক্রবার (১৪ অগস্ট) থেকে আগুনের সূত্রপাত হয়। মাত্র তিন দিনের মধ্যেই আগুন প্রায় ৩ হাজার হেক্টর এলাকা গ্রাস করেছে। ফলে এই দাবানল ইতিমধ্যেই বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের রেকর্ড তৈরি করেছে।  

এর আগে ২০১১ সালে বেলজিয়ামে সবচেয়ে বড় দাবানলের ঘটনা ঘটেছিল। সেই সময় প্রায় ১ হাজার ৪০০ হেক্টর এলাকা পুড়ে যায়। কিন্তু বর্তমান দাবানলে সেই রেকর্ডের দ্বিগুণেরও বেশি এলাকা ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশাল বাহিনী। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, স্থানীয় কৃষক এবং সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। প্রতিবেশী জার্মানি ও লুক্সেমবার্গ থেকেও এসেছে সহায়তা। তবে শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে।

আরও পড়ুন:  ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আগুনের গতিপথ নিয়ে। দাবানল ধীরে ধীরে জার্মানি সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।   সীমান্তবর্তী এলাকাগুলিতেও বাড়ানো হয়েছে সতর্কতা। বেলজিয়ামের দমকলকর্মীদের একাংশ জানিয়েছেন, দেশের মাটিতে এত বড় আকারের দাবানল আগে খুব একটা দেখা যায়নি। এই ঘটনা ভবিষ্যতে আরও বড় অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি করছে।  

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের