এই মুহূর্তে




সলমনকে হত্যার ষড়যন্ত্র! গ্যালাক্সির সামনে গুলি চালানোর ঘটনায় ৫ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল MCOCA

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরে বলিউড সুপারস্টার সলমান খানের বাড়ি গ্যালাক্সি-র সামনে প্রায় পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালায় ৫ দুষ্কৃতী। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার ঘটনায় এখনও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তাঁর সম্প্রদায়ের কুনজরে রয়েছেন সলমান খান। একাধিকবার তাঁকে মৃত্যু হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। শুধু তাই নয়, অভিনেতাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল। গতবছর সলমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় এখনও শিহরিত সলমানের পরিবার। সেদিন ঘটনা ক্রমে সলমান বাড়িতেই ছিলেন। এবং তিনি গুলির আওয়াজ শুনতেও পেয়েছিলেন। এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি ঠিকই কিন্তু সলমানের বাড়ির দেওয়ালে গুলির চিহ্ন রয়ে যায়। এরপর অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয় এবং দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। তবে পরে এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিন বিষ্ণোই গ্যাং। এবং জানিয়েছিল তাঁরা শুধুমাত্র সালমানকে ভয় দেখাতে চেয়েছিলেন। তবে সেই থেকে ঘটনার তদন্ত চলছিল। এবার এই ঘটনায় আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করল ‘মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজেশন ক্রাইম অ্যাক্ট’ (MCOCA)।

গতবছর এই ঘটনার সময় দুই দুষ্কৃতী বাইক চালিয়ে সলমানের বাড়ির সামনে এসে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল বলে জানা যায়। এই ঘটনায় দুজন ছাড়াও আরও তিনজন শামিল ছিলেন। তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছিল। পাশাপাশি লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই এবং রোহিত গোদারাকে ওয়ান্টেঢ ঘোষনা করা হয়েছিল। তবে কিছুদিন আগে আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয়েছিল আনমোলকে। তবে পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠনের সময়ে বুধবার (২৬ নভেম্বর) আদালত উল্লেখ করেছে যে, অভিনেতাকে হত্যার ষড়যন্ত্রে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা লিপ্ত ছিল এবং গ্যাংয়ের আধিপত্য প্রতিষ্ঠার সময় শহরে সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল। অভিযুক্তরা সকলে দোষ স্বীকার না করলেও বিচারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং MCOCA-এর প্রাসঙ্গিক ধারা অনুসারে অভিযোগ গঠন করা হয়েছে। বিচারের মুখোমুখি হতে যাওয়া পাঁচ অভিযুক্ত হলেন শুটার ভিকিকুমার গুপ্তা এবং সাগরকুমার পাল, সোনুকুমার বিষ্ণোই, রফিক চৌধুরী এবং হরপাল হরদীপ সিংহ ছাড়াও। মামলায় আরও তিনজন- লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই এবং রাবতারাম স্বামী ওরফে রোহিত গোদারা- কে ওয়ান্টেড হিসেবে দেখানো হয়েছে। অভিযোগ গঠনের সময় আদালত আরও উল্লেখ করেছে যে, “পাঁচজন অভিযুক্ত, ওয়ান্টেড অভিযুক্তদের সঙ্গে অপরাধ মূলক ষড়যন্ত্রের অংশীদার ছিলেন। এবং ২০২২ সালের অগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বে একটি সংগঠিত অপরাধ সিন্ডিকেটের সদস্য হিসেবে কাজ করেছিলেন। ষড়যন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সলমান খান সম্পর্কে তথ্য পাল চৌধুরী গ্যাংয়ের নেতা, বিষ্ণোই ভাই এবং গোদারার কাছে পৌঁছে দিয়েছিলেন। এছাড়াও, গুপ্ত এবং পালকে অস্ত্র সরবরাহ করেছিলেন সোনুকুমার এবং অনুজকুমার থাপন, যারা হেফাজতে থাকাকালীন মারা গিয়েছ। এদিকে, সিংহের আইনজীবী সিসিটিভি ফুটেজ এবং কল ডেটা রেকর্ড চেয়েছেন। আদালত আগামী সপ্তাহে নির্ধারিত শুনানিতে তার আবেদনের শুনানি করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতে অশান্তির ভয়ে বিধর্মী জাহিরের সঙ্গে প্রেমের খবর তিন মাস লুকিয়েছিলেন সোনাক্ষী

ছেলে বিয়ে করেছে মুসলিম অভিনেত্রীকে, রাগে অনুষ্ঠান এড়ালেন রামায়ণের ‘লক্ষ্মণ’

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

দ্য গ্রেট খালির ৩৮ বিঘা জমি দখল, তহসিলদারদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বিলাসবহুল বাড়ি কিনলেন ‘গোপি বহু’, বাঙালি রীতিতে হল গৃহপ্রবেশ

বক্স অফিস কালেকশনে ‘সাইয়ারা’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’, এক দিনে আয় হল কত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ