দু-হাতে মেহেন্দি, প্রাক-বিয়ের অনুষ্ঠানের মধ্যেই হবু স্বামীর সঙ্গে চুটিয়ে নাচ হানসিকার

যতদূর জানা গিয়েছে, প্রাক বিয়ের অনুষ্ঠানের মধ্যে সুফি নাইট, মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানেও সংঘটিত হবে নায়িকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের চারিদিকে শুধু বিয়ের সানাই। গত বছর ডিসেম্বরেই বিবাহবন্ধনে বাধা পড়েছিলেন বলিউডের পাওয়ারফুল জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। চলতি বছরেই বিয়ে করেছেন রনবীর-আলিয়া থেকে শুরু করে পালক-মিঠুন-সহ একাধিক তারকা জুটি।

এছাড়াও আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে পারেন আথিয়া-কে এল রাহুল, শ্রুতি হাসান, সোনাক্ষি সিনহা সহ একাধিক অভিনেত্রী। যাই হোক, আগামী ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। দিন কয়েক ধরেই তিনি সংবাদের চর্চায় রয়েছেন, আইফেল টাওয়ারের সামনে প্রেমিকের বিয়ের প্রস্তাব গ্রহণ করা, নিজের বিয়েতে মাতা কি চৌকির আয়োজন সবটাই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার প্রকাশ্যে এল হনসিকার মেহেন্দি শেরিমণির একাধিক ছবি।

দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। আগামী ৪ ডিসেম্বর যোধপুরে বসছে তাঁদের রাজকীয় বিয়ের আসর। হানসিকার প্রাক বিয়ের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর মেহেন্দি অনুষ্ঠান থেকে একাধিক ছবি প্রকাশ্যে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে, দু হাতে মেহেন্দি পরেছেন হনসিকা, পরনে টুকটুকে লাল এবং হলুদের মধ্যে কুর্তি এবং প্যান্ট। একেবারে বিয়ের আনন্দে মজে নব বধূ। এমনকী হবু স্বামী সোহেলের সঙ্গে মেহেন্দি অনুষ্ঠানে চুটিয়ে নাচ করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই মুহূর্তে জয়পুর আছেন অভিনেত্রী, শুধুমাত্র কাছের বন্ধুরাই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে।

রয়েছেন সোহেল এবং তাঁর পরিবারও। যতদূর জানা গিয়েছে, প্রাক বিয়ের অনুষ্ঠানের মধ্যে সুফি নাইট, মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানেও সংঘটিত হবে নায়িকার। থাকবে স্পেশ্যাল পোলো ম্যাচও। তাঁদের বিবাহের থিম হবে ক্যাসিনো থিম। হানসিকা মোতওয়ানি এবং সোহেল কাঠুরিয়া ব্যবসায়িক অংশীদার। তবে সোহেলের এর আগেও একবার বিয়ে হয়েছে। হানসিকার নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট অন্যতম অংশীদার সোহেল। হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হনসিকা। পরবর্তীকালে একাধিক দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন হনসিকা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর