ভক্তদের ভিড়ে নাজেহাল অবস্থা, চিৎকার করে দেহরক্ষীকে খুঁজতে হল নুসরতকে

এমনই আজ একটি যোগ ইভেন্ট থেকে বেরোনোর সময় চরম বিপদে পড়লেন অভিনেত্রী নুসরত ভারুচ্চা। তাঁকে দেখা মাত্রই ভক্তদের ভিড় উপচে পড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আন্তর্জাতিক যোগ দিবস। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই যোগদিবস পালন করছেন। কেননা নিজের চেহারা ধরে রাখতে হলে, শরীরচর্চা হল বেস্ট অপশন। বিশেষ করে, যোগব্যায়ামের সঙ্গে সেলিব্রিটি দের দারুণ সম্পর্ক। যাই হোক, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেলিব্রিটিরা নানারকম ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বিভিন্ন যোগ ইভেন্টেও উপস্থিত হচ্ছেন। এমনই আজ একটি যোগ ইভেন্ট থেকে বেরোনোর সময় চরম বিপদে পড়লেন অভিনেত্রী নুসরত ভারুচ্চা। তাঁকে দেখা মাত্রই ভক্তদের ভিড় উপচে পড়ল। সকলেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে চাইলেন।যে কারণে রীতিমতো বিরক্তকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন। এক সময় বাধ্য হয়েই অভিনেত্রীকে চিৎকার করে বলতে হয় যে, ‘আমার লোক কোথায়!’

ভিডিওটি এখন ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। প্রিয় সেলিব্রিটিকে দেখতে ভক্তদের ভিড় উপচে পড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে ভক্তদের এমন উত্তেজনর কারণে বিপদে পড়তে হয় তারকাদের। শনিবার মুম্বইয়ে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নুসরত। অনুষ্ঠানে, সকলেই অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার জন্যে ভিড় করে। আর তাতেই বিরক্ত হয়ে অভিনেত্রী কে বলতে শোনা যায় যে, ‘মেরে লগ কাহা হ্যায়?’ কারণ অভিনেত্রী তাঁর নিরাপত্তারক্ষীদের খুঁজে পাচ্ছিলেন না। ভিডিওটি ভাইরাল হতেই অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

একজন নেটিজেন মন্তব্য করেছেন, “বেচারি ভিড়ে হারিয়ে গেছে।” আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আরে বেচারিকে যেতে দিন।” আরও একজন নেটিজেন লিখেছেন, “আমি বুঝতে পারছি না কেন মানুষ এমন আচরণ করেন, যদি তাদের সঙ্গে ছবি না তোলেন তাহলে কী নিজের জীবন স্থির হয়ে যাবে। সেও তো আমাদের মতো একজন মানুষ।” এদিনের যোগা অনুষ্ঠানে অমৃতা দেবেন্দ্র ফড়নবিশ এবং অর্জুন কাপুরও উপস্থিত ছিলেন। এটি ফড়নবিশের ফাউন্ডেশন, দিব্যাজ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত মুম্বাইয়ের ওরলির ডোম এসভিপি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। নুসরতকে শেষবার দেখা গিয়েছিল ছোরি ২-তে, যা এই বছরের শুরুতে মুক্তি পেয়েছিল। এছাড়াও অভিনেত্রীকে পরবর্তীতে ‘বান টিক্কি’তে দেখা যাবে। যেখানে অভয় দেওল, শাবানা আজমি এবং জিনাত আমানও অভিনয় করেছেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক