মেক্সিকোর ফতিমা বস্কের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

Share:

নিজস্ব প্রতিনিধি:  মিস ইউনিভার্সের শিরোপা জিতে নিলেন মেক্সিকোর ফতিমা বস্ক। ৭৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হল থাইল্যান্ডে। আগামী বছর এই বিশ্বসুন্দরী খুঁজে নেওয়ার আয়োজন করবে পুয়ের্তো রিকো। এই প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং, সেকেন্ড রানার আপ হয়েছেন ভেনেজুয়েলার স্টেফনি আদাসলি এবং তৃতীয় রানার আপ হয়েছে ফিলিপিন্সের আতিশা মানালো।

থাইল্যান্ডে এক জমকালো অনুষ্ঠানে ডেনমার্কের মিস ইউনিভার্স ২০২৪ ভিক্টোরিয়া কেজার থাইলভিগের উপস্থিতিতে ফতিমা বস্ক বিশ্বসুন্দরীর মুকুট পড়েন। ভারতের মানিকা বিশ্বকর্মা শীর্ষ ১২ তে জায়গা করতে পারেননি। ১৩০ জন প্রতিযোগী মিস ইউনিভার্স খেতাব জয়ের লক্ষ্যে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

প্রথমে শীর্ষ ৩০,  তারপর শীর্ষ ১২, তারপরে শীর্ষ ৫ হয়ে হয় চূড়ান্ত প্রতিযোগিতা। ফাইনাল রাউন্ডে প্রতিযোগীরা বিচারক এবং দর্শকদের থেকে সরাসরি কিছু প্রশ্নের মুখোমুখি হ। আর এখানেই ছিল ভদ্রতা, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের চূড়ান্ত পরীক্ষা। মিস মেক্সিকো ফাতিমা বস্ককে ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট পরিয়ে দেন।

মেক্সিকোর ফতিমা বস্ক, থাইল্যান্ডের প্রভিনার সিং এবং স্টেফনি আদাসলি– এই তিন নারী কেবল সৌন্দর্যই প্রদর্শন করেননি, বরং একজন মিস ইউনিভার্সের আত্মবিশ্বাস, ক্যারিশমা এবং সৌন্দর্যও প্রদর্শন করেছেন। এই অনুষ্ঠানটি প্রতিযোগিতার বিশ্বব্যাপী প্রসার এবং সাংস্কৃতিক তাৎপর্যের স্মারক হিসেবেও কাজ করেছে।

২০২৬ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পুয়ের্তো রিকোতে হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিজিয়ামে প্রতিযোগিতার ৭৫তম হীরক বার্ষিকী উদযাপিত হবে। সব মিলিয়ের এখন আগামী বছরের অপেক্ষায় বিশ্ববাসী।

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা