ফিলিস্তিনিদের সমর্থনের জন্যে বিরাট ক্ষতির মুখে পর্ণতরকা মিয়া খলিফা

আমি শুধু নিশ্চিত করতে চাই, যে আমার লোকেদের বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। ইতিহাসের বই যা লিখেছে কিভাবে তারা বর্ণবৈষম্য থেকে নিজেদের মুক্ত করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েল-হামাসের চলমান সংঘর্ষ নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে যুদ্ধ। ইজরায়েলের গাজা উপত্যকাকে কেন্দ্র করেই যত যুদ্ধ। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর একের পর এক রকেট নিক্ষেপে ইজরায়েলে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে। ইতিমধ্যেই এই যুদ্ধে ৭০০ জন নিহত হয়েছেন এবং ১৬০০ জনের বেশি আহত হয়েছেন। তবে এই নিয়ে বিশ্বের নানা দেশ ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন। সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রীও। কিন্তু বিশ্বের একাধিক সেলিব্রিটি ফিলিস্তিনি জঙ্গিদের সমর্থন করছেন।

যাদের মধ্যে অন্যতম পর্ণতারকা মিয়া খালিফা। আর অভিনেত্রীর বেফাঁস মন্তব্যে গোটা নেটপাড়ায় বিতর্ক তুঙ্গে উঠেছে। এর খেসারত দিতে হবে তাঁকে। খলিফা ৭ অক্টোবর শনিবার টুইটে লিখেছেন, “কেউ কি দয়া করে ফিলিস্তিনের মুক্তিযোদ্ধাদের ফোন এবং ফিল্ম আড়াআড়ি ভাবে উল্টাতে বলতে পারেন।” এই কারণে সম্প্রতি কানাডিয়ান সম্প্রচারক এবং রেডিও হোস্ট টড শাপিরোর সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি থেকে বরখাস্ত হয়েছেন মিয়া। এই বিষয়ে মিস্টার শাপিরো এক্স-এ লিখেছেন, “এটি একটি ভয়ঙ্কর টুইট, মিয়া খলিফা। অনুগ্রহ করে বিকশিত হয়ে একজন ভালো মানুষ হয়ে উঠুন। আপনি যে মৃত্যু, ধর্ষণ, মারধর এবং জিম্মি করাকে সমর্থন করছেন তা সত্যিই নিষ্ঠুর। কোন শব্দ আপনার অজ্ঞতা ব্যাখ্যা করতে পারে না। আমাদের মানুষের একত্রিত হওয়া দরকার, বিশেষ করে ট্র্যাজেডির মুখে।”

এর প্রতিক্রিয়ায় মিস খলিফা বলেন, “আমি বলব ফিলিস্তিনকে সমর্থন করা আমার ব্যবসার সুযোগ হারিয়েছে, কিন্তু আমি জায়নবাদীদের সঙ্গে ব্যবসায় প্রবেশ করছি কিনা তা পরীক্ষা না করার জন্য আমি নিজের উপর আরও বেশি ক্ষুব্ধ। আমি কেবল এটি পরিষ্কার করতে চাই যে এই বিবৃতিটি কোনও আকার বা আকারে সহিংসতার বিস্তারকে প্ররোচিত করে না, আমি বিশেষভাবে মুক্তিযোদ্ধাদের বলেছি। কারণ ফিলিস্তিনিদের নাগরিকরা প্রতিদিন স্বাধীনতার জন্য লড়াই করছে।” খলিফা, একটি ফলো-আপ টুইটে আরও বলেন, “আমি শুধু নিশ্চিত করতে চাই, যে আমার লোকেদের বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। ইতিহাসের বই যা লিখেছে কিভাবে তারা বর্ণবৈষম্য থেকে নিজেদের মুক্ত করেছিল। আপনি আমার নাম উচ্চারণ করার আগে আপনার দুঃখের ছোট্ট সংস্থার দিক ও উদ্দেশ্যের অভাব সম্পর্কে অনুগ্রহ করে চিন্তা করুন।”

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের