দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুষ্ঠানে দেরিতে আসায় বনগাঁয় চরম হেনস্তার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি: গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর পর এবার মাচা অনুষ্ঠানে গিয়ে হেনস্তার মুখে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁর অনুষ্ঠানে দেরি করে পৌঁছনোর কারণে পারফরম্যান্সের মাঝেই অভিনেত্রীকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। আয়োজক সংস্থার কয়েকজনের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন মিমি চক্রবর্তী। গোটা ঘটনার কথা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বনগাঁ থানায় হেনস্থার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। রবিবার (২৫ জানুয়ারি) বনগাঁর নয়া গোপালগুঞ্জ যুব সংঘে মিমির একটি অনুষ্ঠান ছিল।

সেখানে পৌঁছতে তাঁর ঘণ্টাখানেক দেরি হয়। এরপরেই তিনি মঞ্চে ওঠেন। অগণিত দর্শক তাঁকে দেখার জন্যে ভিড় জমিয়ে ছিলেন। কিন্তু পারফরম্যান্সের মাঝেই মিমিকে কার্যত জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন তিনি দেরিতে এসেছেন? এই প্রশ্ন তুলে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। আর পারফরম্যান্স করতে দেওয়া হয়নি অভিনেত্রীকে। এই ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর নাম জড়িয়েছে। তবে পুলিশ এখনও এনিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। পুরো ঘটনাটি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, মঞ্চে অসম্মান কখনও বরদাস্ত নয়। এমনকী অনুষ্ঠানে যাঁরা তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদেরকেও সরিয়ে দেওয়া হয়েছিল। আর সবটাই আচমকা হয়েছে, কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অভিনেত্রী জানিয়েছেন, এমন হেনস্তা তাঁর কাম্য নয়, তা অসম্মান বোধ করেছেন।

এক্ষুনি এনিয়ে সরব না হলে এই ঘটনা চলতেই থাকবে। তবে মিমির অভিযোগের বিরুদ্ধে উদ্যোক্তাদের পালটা দাবি, মিমির অনুষ্ঠানে পৌঁছনর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। সেই চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু অভিনেত্রী যখন পৌঁছন, তখন সাড়ে ১১টা বেজে গিয়েছে। মানুষের ধৈর্য হারিয়ে যায়। তাই তাঁকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি। মিমির অভিযোগের ভিত্তিতে এখন ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, সপাহ কয়েক আগে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকেও এমন হেনস্তা করা হয়েছিল। তিনি ততৃণমূলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

 

Published by:

Share Link:

More Releted News:

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ