দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বছর শুরুতেই বেনারসে মিমি, ভিডিও ভাইরাল হতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনির বন্যা

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন দাপুটে সাংসদও বটে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে জিতে যাদবপুর এলাকার সাংসদ আসনে ঠাঁই পান মিমি চক্রবর্তী (MIMI CHAKRABORTY)। এরপর থেকেই অভিনয়ের পাশাপাশি রাজনীতিও দাপটের সঙ্গে সামলাচ্ছেন মিমি। সদ্য ওটিটি মহলে ডেবিউ করেছেন মিমি চক্রবর্তী। ‘যাহা বলিব সত্য বলিব’ সিরিজে দক্ষ আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী।

এদিকে সামনেই লোকসভার নির্বাচন। তাই তারকা থেকে রাজনীতিব সবার দিকেই বিশেষ নজর রয়েছে সবার। তাই মিমির ক্ষেত্রেও তার অন্যথা হল না। ২০২৪ সালের শুরুতেই বেনারসে পা রেখেছেন অভিনেত্রী। সেখানে মন্দিরে পুজো দেওয়ার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। কখনও দেখা গেল সেখানকার অলি-গলিতে ঘুরছেন তিনি। আবার কখনও দেখা গেল, বেনারসে ঘাটে মন দিয়ে গঙ্গা আরতি দেখেছেন অভিনেত্রী, আবার কখনও শিব মন্দিরে ঢুঁ দিয়েছেন তিনি। আর সবার ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শিবই সত্য’! যদিও অভিনেত্রী এমনিতেই একটু ভগবান বিশ্বাসী।

মাঝে মধ্যেই শিব মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম দেওয়ালে। আর বেনারসে গিয়েও নিজের আধ্যাত্মিক চেতনা তুলে ধরলেন তিনি। কিন্তু অভিনেত্রীর ভিডিও ঘিরে মন্তব্যের বন্যা। বেশিরভাগ নেটিজেনই কমেন্টে লিখলেন, ‘জয় শ্রীরাম’, আবার কেউ বলেই দিলেন, ‘আশা করি আপনি জয় শ্রীরাম ধ্বনি শুনে রেগে যাবেন না। তবে অভিনেত্রী কোনও মন্তব্যেই তাঁর প্রতিক্রিয়া জানাননি।

Published by:

Share Link:

More Releted News:

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ