আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বলিউডে ডেবিউ করছেন মিমি, সঙ্গে থাকবেন আরও এক বাঙালী নায়ক

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই মুম্বই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালী অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে তাঁর দোসর ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাঁরা। তখন থেকেই জল্পনা-কল্পনা চলছিল যে, আচমকাই মুম্বইতে মিমিই কেন বাংলাকে প্রতিনিধিত্ব করল? কারণ বলিউডে একাধিক টলি নায়িকার ইতিমধ্যেই রাজত্ব করছে, তাঁরা কেন ছিলেন না! এই জলঘোলার মাঝেই প্রকাশ্যে এল, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করছেন মিমি। ইতিমধ্যেই বলিউডে জায়গা বানিয়ে নিয়েছেন একাধিক টলি ডিভা। যাঁদের মধ্যে রয়েছে, পাওলি, স্বস্তিকা, ঋতাভরী, রুক্মিণী। এবার তাঁদের দলে নাম লেখাতে চলেছেন, বাংলার হার্টথ্রব মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই হিন্দি ওয়েবসিরিজের মাধ্যমে বলিউডে ডেবিউ করবেন মিমি। কথাবার্তা মোটামুটি পাকা। আর তাঁর বিপরীতে নায়ক হিসেবে কে আছেন জানেন, জনপ্রিয় অভিনেতা আলি ফাজল।

তবে সঙ্গে বাংলার ক্রাশ, অনির্বাণ চট্টোপাধ্যায়ও। ইতিমধ্যেই তাঁর কাছে প্রস্তাব গিয়েছে, শুধু হ্যাঁ করার অপেক্ষা। শোনা যাচ্ছে, ‘গুলাব গ‌্যাং’, ‘মহালয়া’ খ‌্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনাতেই বলিউডে অভিনয়ে ডেবিউ করছেন মিমি। তিনি নায়িকা হলেও, নায়ক কে হবেন এখনও সিদ্ধান্ত নেওয়া হয় নি। যদি হিন্দিতে এই প্রথম নয়, পোস্ত ছবির হিন্দি রিমেকে মিমি অভিনয় করছেন। যদিও এখনও তা মুক্তি পায়নি। নায়কদের মধ্যেও পরমব্রত, শাশ্বত, যিশু, টোটা, রাজেশ শর্মা, রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়রা বলিউডে একেবারে দাপিয়ে কাজ করছে।

অনির্বাণও ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে কাজ করেছেন, সেটাও মুক্তির অপেক্ষায়। তবে এবার হিন্দি ওয়েবসিরিজে ডেবিউ করবেন মিমি, আর সম্মতি দিলে অনির্বাণ। এদিকে নুসরতও যাচ্ছেন বলিউডে। বিগ বসে 16-এ অংশগ্রহণ করতে পারেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ