দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাজ হোটেলে পথকুকুরদের আশ্রয়, রতন টাটার মানবিক উদ্যোগে মুগ্ধ মিমি

নিজস্ব প্রতিনিধি: পথ কুকুরদের নিয়ে হাজার হাজার মানুষের বিরক্তি। যার জেরে বলি হচ্ছে নিরীহ পশুরা। বিষ খাইয়ে মেরে ফেলা হচ্ছে, আবার পিটিয়েও মেরে ফেলা হচ্ছে পথ কুকুরদের। নির্বোধদের কাণ্ডের প্রতিবাদে মাঝে মধ্যেই রাস্তায় নামে পশুপ্রেমীদের দল। কিন্তু তাতেও কোনও লাভ হয়না। পাপিরা তো পাপ করেই যাবে! বিবেকানন্দ বলেছিলেন, “জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর…”। অথচ সেই জীবকূল এখন অন্তর্দন্দ্বে লিপ্ত! প্রতিনিয়ত মানুষে মানুষে হানাহানি, রক্তপাতের ঘটনা ঘটেই চলেছে। যাতে বলি হচ্ছে নিরীহ পশুরাও। কিন্তু তাদের হয়ে আওয়াজ তোলেন ক’জন। বিশেষ করে, রাস্তার কুকুরদের নিত্যদিন কপালে জোটে দূর ছাই তকমা। এমনকী তাদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হচ্ছেন পশুপ্রেমীদেরও।

এবার সেই সকল পথ কুকুরদের জন্যে অভিনব উদ্যোগ নিলেন রতন টাটা (টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক)। যার মানবিক দিকগুলি নিয়ে প্রতিনিয়ত চর্চা চলছেই মানব মনে। এবার তিনি নিজের তাজ হোটেল চত্বরে পথপশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার কড়া নির্দেশ দিলেন কর্মীদের। গতকালই সামনে এসেছে এই দুর্দান্ত খবরটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা শোনা মাত্রই পশুপ্রেমীরা উল্লসিত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে একজন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীও। তিনিও খবরটি শুনে দারুণ খুশি। কারণ মিমি নিজেও বরাবরই পশুপ্রেমী। খবরটি শোনা মাত্রই অভিনেত্রী রতন টাটার মানবিক উদ্যোগে কুর্ণিশ জানালেন। মিমির বাড়িতেও দুই পোষ্য সন্তান রয়েছে। পথপশুদের অত্যাচেরর বিরুদ্ধেও তিনি মাঝে মধ্যেই আওয়াজ তোলেন। এবার রতন টাটার মানবিক উদ্যোগের বিষয়টি ইনস্টা স্টোরিতে শেয়ার করে মিমি লিখলেন, “সত্যিকারের অনুপ্রেরণা। যদি সবাই এভাবে বুঝত। সহমর্মিতা এবং দয়া যাঁদের মধ্যে রয়েছে, তাঁরাই প্রকৃত অর্থে ধনী।”

আসলে রতন টাটার এহেন নির্দেশের বিষয়টি অনেকদিনের আগের হলেও এতদিন কেউ জানতেন না। সম্প্রতি রুবি খান নামে জনৈক এইচআর তাজ হোটেলে একটি কুকুরকে শুয়ে থাকতে দেখে হতবাক হয়ে কর্মীদের জিজ্ঞাসা করেন, সে এখানে কেন। তখনই কর্মীরা তাঁকে জানায়, কুকুরটি জন্মের পর থেকেই সেখানে থাকে। রতন টাটার কড়া নির্দেশ রয়েছে, পথপশুরা যদি তাঁর হোটেলে প্রবেশ করে, তবে তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়।সেই ঘটনাটিই রুবি খানই তাঁর নিজস্ব সোশাল দেওয়ালে তুলে ধরেন। যা কিনা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। তারপরেই এমন পোস্ট করলেন মিমি।

Published by:

Share Link:

More Releted News:

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ