দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী বছর ঈদে ‘মির্জা’ রিলিজ! সলমনের সঙ্গে টেক্কা দিতে কতটা প্রস্তুত অঙ্কুশ?

নিজস্ব প্রতিনিধি: জল্পনাটা অনেকদিন ধরেই বহাল ছিল। কয়েকদিন আগেই টলিউডের অল রাউন্ডার হিরো অঙ্কুশ হাজরা নিজেই ঘোষণা করেছিলেন যে, খুব শীঘ্রই তিনি নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। হ্যাঁ, অঙ্কুশের প্রযোজনা সংস্থা খোলার জল্পনা অনেকদিন ধরেই বহাল ছিল। অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর দিলেন অঙ্কুশ। কথা অনুযায়ী, গতকাল অর্থাৎ ১৫ অগাস্টের দিনই বড় ঘোষণা করলেন, অভিনেতা। নিজের প্রযোজনার প্রথম ছবি ‘মির্জা’র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা অঙ্কুশ। যদিও তিনি একা নয়, এই ছবিতে অঙ্কুশের (Ankush Hazra) সঙ্গে যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘নেক্সজেন ভেঞ্চার’। আর এই ছবিটি পরিচালনা করছেন সুমিত-সাহিল জুটি।

এতদিন অঙ্কুশকে অভিনেতা বলেই চিনত সবাই, তবে এবার একেবারে নতুন পরিচয়ে সামনে এলেন অঙ্কুশ। গতকাল অর্থাৎ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের দিনই অঙ্কুশ জানালেন, এই ঘোষণা তাঁর কাছে খুবই স্পেশ্যাল। কারণ গত ১২ বছর ধরে তাঁর ফ্যান ও দর্শকরা তাঁকে অফুরন্ত ভালবাসা দিয়েছেন, তাই তাঁদের ভালোবাসা ছাড়া এটা কিছুতেই সম্ভব ছিল না। এমনকি আগামিদিনে আরও ভালোভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন অভিনেতা। গতকাল অর্থাৎ ১৫ অগাস্ট সন্ধ্যাবেলা নিজের প্রযোজিত প্রথম ছবি মির্জার ফার্স্ট লুক প্রকাশ্যে এনে তিনি লিখলেন, “Be the change that we wish to see in the world- কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি, মির্জা (Mirza)”। আর এই ছবির পোস্টার দেখেই মনে হচ্ছে, একেবারে ভরপুর অ্যাকশন ছবি হতে চলেছে এটি । এই ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ইদে। যেদিন মুক্তি পাবে বলিউড সুপারস্টার সলমান ও ক্যাটরিনার অভিনীত ছবি ‘টাইগার ৩’। সুতরাং বোঝাই যাচ্ছে, জোরদার টক্কর হতে চলেছে, টলিউডের সঙ্গে বলিউডের।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

প্রসঙ্গত, Ek Tha Tiger -এর মুক্তির দশম বর্ষপূর্তির দিনই এই ছবির তৃতীয় সংস্করণ মুক্তির ঘোষণা করেছেন সলমান। আগামী বছর ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে Tiger 3। সুতরাং বুঝতেই পারছেন, ক্যাটের বিয়ের পর সলমানের সঙ্গে ফের তাঁর অনস্ক্রিন কেমিষ্ট্রি দর্শক মহলে কতটা উত্তেজনার সৃষ্টি করবে, তাই দেখার পালা। এদিকে টলিউড ইন্ডাস্ট্রিতে অঙ্কুশের আগে দেব, জিৎ , প্রসেনজিৎ, এনা সাহারা প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন। যার মধ্যে দেব ও জিৎ-এর প্রযোজনা সংস্থা সফল, প্রসেনজিতের তুলনায়। এবার প্রযোজক হিসেবে অঙ্কুশের কতটা জয়জয়কার হবে তা দেখার অপেক্ষায়…সকলেই!

Published by:

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ