বলিউডে ডেবিউ করতে চলেছেন ‘মিস ইন্ডিয়া ২০২৩’, শুরুতেই অক্ষয়ের নায়িকা নন্দিনী

ওয়েলকাম সিরিজের বড় ফ্র্যাঞ্চাইজিতে নন্দিনী গুপ্তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর দলের সঙ্গে প্রাথমিক কথোপকথন ইতিমধ্যেই হয়ে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউডে ফ্র্যাঞ্চাইজির মেলা। পুরোনো ধামাকাদার ছবিগুলির সংস্করণ এখন মার্কেটে বেশি প্রভাব বিস্তার করেছে। ইতিমধ্যেই একাধিক পুরোনো ছবির নতুন সংস্করণের ঘোষণা হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে, বড়ে মিঞা ছোটে মিঞা, নো এন্ট্রি, ওয়েলকাম 3, হেরা ফেরি 3,আশিকী 2, দোস্তানা 2, গোলমাল 4 ইত্যাদি। এদের মধ্যে ওয়েলকাম এবং ওয়েলকাম ব্যাক হল ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফিল্ম ফ্র্যাঞ্চাইজি। দুটি সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও জন আব্রাহাম। শোনা যাচ্ছে, ওয়েলকাম 3-তেও প্রধান চরিত্রে থাকবেন অক্ষয় কুমার। কিন্তু তাঁর নায়িকা কে হচ্ছেন? সম্প্রতি প্রকাশ্যে এলো বিরাট খবর। ছবিতে অক্ষয় কুমারের নায়িকা হবেন মিস ইন্ডিয়া ২০২৩ নন্দিনী গুপ্তা। গত মাসেই মিস ইন্ডিয়ার মুকুট জিতেছেন তিনি। এই মুহূর্তে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে প্রস্তুতি নিচ্ছেন নন্দিনী। তার আগেই বলিউডে ডেবিউ হতে চলেছে নন্দিনীর। এর আগে ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মাধ্যমে বলিউডে ডেবিউ হয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষ চিল্লারের। যদিও ছবিটি খুব একটা আশানুরূপ ফল করতে পারেনি। পিঙ্কভিলার সূত্র অনুযায়ী, ওয়েলকাম ৩-এর নির্মাতারা মিস ইন্ডিয়া ২০২৩, নন্দিনী গুপ্তাকে ছবিতে স্বাগত জানানোর জন্যে তৈরি।

ফিরোজ নাদিয়াদওয়ালা প্রযোজিত ওয়েলকাম 3-এর ঘোষণা যবে থেকে হয়েছে তখন থেকে ভক্তরা এর তৃতীয় অংশ সম্পর্কে আরও জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর এবং মল্লিকা শেরাওয়াত দ্বারা অভিনীত ওয়েলকাম সিরিজের প্রথম অংশটি ২০০৭ সালে মুক্তি পেয়েছে। এবং এর ফলো-আপটি আট বছর পরে উন্মোচিত হয়। যেখানে অভিনয় করেন, জন আব্রাহাম, শ্রুতি হাসান, ডিম্পল কাপাডিয়া এবং নাসিরুদ্দিন শাহ। আর ওয়েলকাম সিরিজের তৃতীয় সংস্করণের নায়িকা হচ্ছেন, মিস ইন্ডিয়া 2023 নন্দিনী গুপ্তা।

সূত্র জানিয়েছে, “ওয়েলকাম সিরিজের বড় ফ্র্যাঞ্চাইজিতে নন্দিনী গুপ্তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর দলের সঙ্গে প্রাথমিক কথোপকথন ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তবে,  আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্যে কিছুটা সময় লাগবে। কারণ নির্মাতারা বর্তমানে হেরা ফেরি 3 এর উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন।”এই বছরের ফেব্রুয়ারিতে অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল আনুষ্ঠানিকভাবে হেরা ফেরি 3-এর শ্যুটিং শুরু করেছেন। এছাড়া ফিরোজ নাদিয়াদওয়ালা তৈরি করছেন আওয়ারা পাগল দিওয়ানা 2।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ