মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন মিস ইউনিভার্স এবং বলিউড অভিনেত্রী সুষ্মিতা সেন শুধু তাঁর অভিনয় বা সৌন্দর্যের জন্যই নন, বরং স্বাধীনচেতা ব্যক্তিত্বের কারণেও দীর্ঘদিন ধরে অনুরাগীদের অনুপ্রেরণা হয়ে রয়েছেন। নিজের পরিশ্রমে গড়ে তোলা সাফল্যের ভিত্তিতেই তিনি আজ ভারতের অন্যতম স্টাইল আইকন এবং সফল সেলিব্রিটি হিসেবে পরিচিত। মুম্বইয়ের অভিজাত এলাকায় অবস্থিত তাঁর বিলাসবহুল আবাসন, রুচিশীল সাজসজ্জা, শিল্পকর্ম এবং প্রশস্ত ইন্টিরিয়রের জন্য বিশেষভাবে পরিচিত। কাঠের ফ্লোরিং, আধুনিক আলো এবং ব্যক্তিত্বের ছাপ বহনকারী বিভিন্ন ডেকর উপাদান তাঁর বাড়িকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

সম্প্রতি ব্যবসায়ী ও আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদি অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছেন। মডেল থেকে অভিনেত্রী হওয়া সুস্মিতা সেনের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনার চার বছর পর ললিত মোদি সম্প্রতি ‘হিউম্যানস অফ বোম্বে’ পডকাস্টে  বলেছেন, কেন তিনি সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর ফলে কী ধরনের তীব্র প্রতিক্রিয়া এসেছিল। সুস্মিতা সেন শুধু একজন শিল্পীই নন, তিনি বিনিয়োগ বিষয়েও গভীর জ্ঞান রাখেন। বর্তমানে তিনি রিনি জুয়েলার্স এর মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের দায়িত্বে আছেন।

অভিনয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ থেকে আয় করে তিনি নিজের সাম্রাজ্য তৈরি করেছেন। দুই কন্যাকে সিঙ্গেল মাদার হিসেবে বড় করে তোলার পাশাপাশি তিনি বরাবরই নারীর স্বাধীনতা ও আত্মসম্মানের বার্তা দিয়েছেন। গ্ল্যামার, বিলাসিতা এবং আত্মনির্ভরতার এক অনন্য মিশ্রণ সুস্মিতা সেনের জীবন। তাই আজও তিনি শুধু একজন তারকা নন, বরং বহু নারীর কাছে সাফল্য ও আত্মবিশ্বাসের প্রতীক।গাড়ির প্রতিও সুষ্মিতার বিশেষ অনুরাগ রয়েছে। তাঁর ব্যক্তিগত গ্যারাজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যার মধ্যে BMW 7 Series, BMW X6, Audi Q7 এবং Lexus LX 470-এর মতো প্রিমিয়াম মডেল উল্লেখযোগ্য। এই সংগ্রহ তাঁর আভিজাত্যপূর্ণ জীবনযাত্রারই প্রতিফলন। শুধু বাড়ি বা গাড়িই নয়, হিরের গয়নার প্রতিও অভিনেত্রীর দুর্বলতা সুপরিচিত। 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫